আমি চেয়েছিলাম আমার বিয়েতে কিছু ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করতে। সচরাচর সবাই যেটা করে সেটা না করতে। প্রধান যে তিনটি কাজ না করতে চেয়েছিলাম আমি তা হলো –
১. দেনমোহর - ইসলামে দেনমোহর বিয়ের আগেই পরিশোধ করতে বলা হয়েছে। আমাদের দেশে যেটা হয় বেশী করে লিখে আর সামান্য কিছু উসুল দেখিয়ে বাকী টাকার জন্য বাসর রাতে মাফ চেয়ে নেয়! আমি চেয়েছিলাম এই ধারা ভাঙতে। কম(৫০ হাজার/১ লাখ) লিখে সেই টাকা পরিশোধ করতে চেয়েছিলাম। কিন্তু কনে পক্ষের মুরুব্বীরা মানেনি। তাই গতানুগতিক ধারায় বেশী লিখে কম উসুল দেখিয়ে বিয়ে করতে হয়েছে। তবে বাসর রাতে মাফ চাইনি!
২. বিয়ের সাজ - শেরওয়ানি, চোস্ত পাজামা, পাগড়ি পরতে আমার ভালো লাগে না। আমি চেয়েছিলাম কমপ্লিট স্যুট পরে বিয়েতে যেতে। কিন্তু এবারও মুরুব্বীদের জন্য পারলাম না। শেরওয়ানি, পাগড়ি পরেই বিয়েতে যেতে হলো।
৩. মালা বদল - আমি বিয়েতে সবার মত মালা বদল করতে চাইনি। আমার কাছে এটা একটা ভিন্ন ধর্মের আচার যার সাথে ইসলামের কোন নির্দেশনা নেই। হিন্দু ধর্মে তো মালা বদল হলেই বিয়ে হয়ে যায়! যথারীতি বিয়ে পড়ানোর পর বউকে আমার পাশে এনে বসানো হলো। শ্যালিকারা এবং ভিডিও ক্যামেরাম্যান আমাকে বললো, মালা পরিয়ে দেন। আমি বললাম, আমি পরাবো না। ক্যামেরাম্যান আর শ্যালিকারা আবার অনুরোধ করলো। সবাই তাকিয়ে আছে। আমি মালা বউর সামনে রেখে বললাম, এটার কোন নিয়ম নাই। পরে এক শ্যালিকা আমার বউর গলায় মালা পরিয়ে দিল। এইটাতে সফল হলাম! যাক, অন্তত একটা অনৈসলামিক কাজ থেকে বিরত থাকলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




