somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়ের সেরা বিজ্ঞাপন - Your building, my country cement!

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যারা উঠতে, বসতে, দিনে রাতে দেশকে(মানে দেশের প্রশাসনকে) গালি দেই(তার কারণও আছে) আর নিজেকে ধিক্কার দেই কেন এ দেশে জন্মালাম সেই তারাই যখন কাজ করতে বিদেশের মাটিতে ‍পা দেই তখন আমাদের দেশপ্রেম উতলে উঠে। পরের দেশে যত ভালো চাকুরিই করি না কেন জন্মভূমির মায়া তখন আরো বেড়ে যায়। কেউ তখন দেশকে নিয়ে কটাক্ষ(সত্য কথা) করলে মনে হয় তাকে খুন করি। আমার দেশকে অপমান করলে আমিও খুঁজে বেড়াই তার দেশের কোন দুর্নামজনিত ঘটনা!

ক্রাউন সিমেন্টের বিজ্ঞাপনটিতে একজন শ্রমিকের নিজের দেশের গৌরবের জন্য যে আকুতি তা আসলেই প্রবাসীদের বাস্তব চিত্র। আমাদের শ্রমিকরা বিদেশীদের এটাই বোঝাতে চায় যে, আমরা তোমাদের এখানে শ্রমিক হলেও আমাদের দেশ ফেলনা নয়, আমার দেশও এগিয়ে চলেছে। আমাদের শ্রমিকরা যেখানে বেশী কাজ করে(মধ্যপ্রাচ্য) সেখানে আমাদের পোশাক বেশী যায় না। আবার ইউরোপ , আমেরিকায় আমাদের তৈরি পোশাক গেলেও ওখানে আমাদের শ্রমিক কম! তাই বিশ্বকাপের জার্সি, নামী দামী ব্র্যান্ডের পোশাক আমাদের দেশ থেকে ‘Made in Bangladesh’ হিসেবে গেলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনেক লোক জানেইনা এ খবর! কারণ, যে দেশের এত লেবার সে দেশ আবার কিছু রপ্তানিও করবে!

বিজ্ঞাপনের সবচেয়ে সুন্দর অংশ হলো ঐ শ্রমিকের ইংরেজিতে কথা বলা। আমাদের শ্রমিকেরা এভাবেই কথা বলে বিদেশীদের সাথে – I go there, this man not come টাইপ! বিজ্ঞাপন নির্মাতা(সম্ভবত মোস্তফা সরওয়ার ফারুকী) খুব সুন্দর ভাবে ঐ শ্রমিককে দিয়ে বলিয়েছেন – your building, my country cement.

আমার মনে হয় বাংলাদেশের এ যাবৎ কালের বিজ্ঞাপনের ranking করলে এই বিজ্ঞাপন টপ টেনে থাকবে। বেশ কয়েকবার বিজ্ঞাপনটা দেখার সময় শেষের দৃশ্যে আমার চোখে পানি চলে আসে(ভনিতা নয়)।

১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×