somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গিবাদের পক্ষে জাকির নায়েকের বক্তৃতা!

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. বেশী দেখা হয়নি পিস টিভি। কিন্তু যতবার দেখেছি বেশীর ভাগ ছিল আন্তঃধর্মীয় আলোচনা। আর একক ব্ক্তৃতার মধ্যে ছিল ইসলাম নিয়ে বিভিন্ন ভুল বোঝাবুঝি নিয়ে। তবে আমার কানে আসেনি তিনি কখনো জঙ্গিদের বা জঙ্গিবাদের পক্ষে বলেছিলেন। বরং তিনি এগুলোর বিরোধীতা করেছেন বার বার।

২. তবু স্মৃতি হাতড়ে উনার জঙ্গিবাদের পক্ষের(যারা উনাকে দেখতে পারেনা তাদের জন্য) কিছু কথা মনে পড়লো। নিজের ভাষায় লিখছি জঙ্গিবাদের ব্যপারে উনার এক আলোচনায় উনি পরিসংখ্যান দিয়ে পৃথিবীর বড় বড় হত্যাকান্ডের তথ্য উপস্থাপন করেছিলেন যেগুলো কোন মুসলমান সন্ত্রাসীরা করেনি। কিন্তু ঐসব ঘটনার বেলায় তাদের জঙ্গি বলা হয়নি। শুধু মুসলমানদের বেলায় বলা হয়। তাহলে দেখা গেল উনি জঙ্গিবাদ সমর্থন করেন!!

৩. উনাকে ৯/১১ সম্পর্কে জিজ্ঞেস করা হলে উনি ব্যাখ্যা করেছিলেন আমেরিকার বিভিন্ন বিশ্লেষকদের উদ্বৃতি দিয়ে যে ঐ হামলা আমেরিকার ভেতরের লোকদের হামলা। তবে তিনি বলেছিলেন উনি সত্যটা জানেন না। তিনি প্রশ্ন করেছিলেন মৃত্যুর সময় প্লেন থেকে কেউ নিজের নম্বর থেকে পরিচিতকে এস এম এস করে কিনা 'আমি অমুক'। তিনি প্রশ্ন তুলেছিলেন, লাদেনের ভিডিও কেন শুধু আল জাজিরা টিভিতেই পাওয়া যায়। এছাড়া এ ব্যপারটিতে যে আমেরিকানরাই বিভক্ত সেটাই তিনি বুঝাতে চেয়েছিলেন। তবে তিনি বলেছিলেন, তিনি সত্যটা জানেন না। তাহলে দেখা গেল উনি জঙ্গিবাদ সমর্থন করেন!!

৪. উনাকে তালেবানদের সম্পর্কে জিজ্ঞেস করা হলে উনি এক বিদেশী মহিলা সাংবাদিকের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন। যখন সবাই ঐ মহিলা সাংবাদিককে তালেবানদের সম্পর্কে জিজ্ঞেস করেছিল, তিনি বলেছিলেন, আমাকে যখন আটক করা হয় তখন সব কিছু সার্চ করা হচ্ছিল। আমি রাগ করে আমার পোশাক খুলে দেখাতে চেয়েছিলাম। তখন আশে পাশের সব তালেবান চোখ নামিয়ে নিল। ঐ মহিলা সাংবাদিক সবাইকে বলেছিলেন, তালেবানদের দমাতে হলে ড্রোনের/আর্মির দরকার নেই, খালি তাদের কাছে অর্ধনগ্ন মেয়েদের পাঠিয়ে দিলেই হবে। তাহলে দেখা গেল জাকির নায়েক তালেবানদের সমর্থন করেছেন!!

৫. উনি নিজেকে একজন মৌলবাদী হিসেবে ভাবেন। কারণ, মুসলমান হিসেবে ইসলামের ফান্ডামেন্টাল প্র্যাকটিস করতে গেলে যদি ফান্ডামেন্টালিস্ট হতে হয় তাহলে উনার সেটা হতে বাধা নেই। তাহলে দেখা গেল উনি মৌলবাদকে সমর্থন করেন!!

পুনঃশ্চ - উনি যদি এতই কট্টর হতেন তাহলে নিজেকে 'জিওগ্রাফিক্যালি হিন্দু' বলতেন না। উনি বলতেন না 'হিন্দু নাম' যদি আল্লাহর সাথে শরীক না হয়, তাহলে জান্নাতে যেতে বাধা হবে না। ভারতের মত হিন্দু প্রধান দেশে থেকেও তিনি বলতেন না ইসলাম প্রচারে ভারতে কোন সমস্যা দেখি না। তারপরও উনি জঙ্গিবাদকে সমর্থন করেন!!
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১:০৬
১৬টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×