somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মসজিদের শহর, ৩য় বৃহত্তম মুসলিম দেশ নিয়ে গর্ব, কিন্তু টয়লেটের কী অবস্থা?

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. স্কুলে থাকতে সাধারণ জ্ঞান বইতে পড়েছি ঢাকাকে 'মসজিদের শহর' বলা হয়(চেতনাজীবিদের একটু কষ্ট হতে পারে)। আরো জেনেছিলাম, সংখ্যার দিক দিয়ে ২য় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। অবশ্য এখন ৪র্থ (ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, পাকিস্তানের পরে)। এই মুসলিম দেশেই মসজিদগুলোতে টয়লেটের অবস্থা দেখলে খুব খারাপ লাগে...

২. বেশীরভাগ মসজিদেই দেখা যায় কোন রকমে টয়লেট বানানো হয়েছে। মসজিদের ভেতর প্রয়োজনের চেয়ে অতিরিক্ত চাকচিক্য থাকলেও টয়লেটগুলোর অবস্থা থাকে জরাজীর্ণ। বেশীরভাগ মসজিদ কর্তৃপক্ষের ধারণা মনে হয় যারা নামাজ পড়তে আসে তাদের সবার বাসা আশে পাশেই আছে! কোন মসজিদে হাই কমোড ওয়ালা টয়লেট পাইনি আমি। একজন পুরুষ জিন্স পরা থাকলে কিংবা সু পরা থাকলে তার বসে প্রস্রাব করা যে কত কঠিন তা সে নিজেই জানে। আর দাঁড়িয়ে করলে তো লো কমোডে প্যান্ট নাপাক হওয়ার সম্ভাবনা ১০০%। এটা নিয়ে কোন মুসলমানের চিন্তাই যেন নেই। কোথাও কোথাও বদনার ব্যবস্থা নেই। দিনের পর দিন অপরিস্কার থাকে। এভাবে পবিত্রতা অর্জন করা যায়? গ্রাম/শহর সব মসজিদেই এই অবস্থা...

৩. এতো গেল মসজিদের টয়লেটের কথা। এবার আসি বিভিন্ন মার্কেট, প্রতিষ্ঠান বা পাবলিক টয়লেটের কথা। এখানেও কম বেশী একই রকম চিত্র। আনিসুল হক সাহেব নাকি কয়েকটা আধুনিক টয়লেট বানিয়েছেন উত্তর সিটি তে। তবুও সার্বিকভাবে মানসম্মত টয়লেট ও টয়লেট পরিস্কার রাখার ব্যপারে সব কর্তৃপক্ষেরই যেন অনীহা। হাই কমোড এখনো শুধু আপার ক্লাসদের প্রতীক হয়ে আছে। অথচ বর্তমান বাস্তবতায় কর্মজীবিদের জন্য হাই কমোড-ও খুব জরুরী...

৪. মসজিদের জন্য সাহায্য কখনো বন্ধ হয় না। মসজিদে যে কোন উন্নয়নের জন্যই মুসুল্লীরা সাহায্য করে থাকে। তাহলে মুসুল্লীদের স্বার্থে কেন টয়লেট আধুনিক করে রাখা যাবে না? মসজিদ তো আর সরকারী প্রতিষ্ঠান নয় যে, সেখানেও অদক্ষতার ছাপ রাখতে হবে? মসজিদ ছাড়াও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ঘরের বাইরে পাবলিক টয়লেট, মার্কেট টয়লেট কেন এত নোংরা থাকবে? আমরা কি ইন্ডিয়ার চেয়ে খারাপ হয়ে গিয়েছি যে, পরিস্কার পরিচ্ছন্নতার জন্য প্রধানমন্ত্রীকে বলতে হবে, নেতাদের প্রচার চালাতে হবে? পরিস্কার পরিচ্ছন্নতা তো এমনিতেই ঈমানের অঙ্গ...

বিঃদ্রঃ এয়ারপোর্টের টয়লেট ঢাকার সাধারণ পাবলিক টয়লেটের চেয়ে সামান্য ভালো হলেও বিশ্বমানের নয়। বিদেশীদের সামনে এটাও একটা লজ্জা। আর ইচ্ছে করেই পোস্টে নোংরা টয়লেটের ছবি দিলাম না...
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৩
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×