somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবেগ-ই দেশটারে শেষ করবে...

২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. ১/১১'র সরকার যখন সাবেক এম পি/ মন্ত্রীদের গ্রেফতার করছিল তখন জনগণ খুব খুশী হয়েছিল। ভেবেছিল এতদিনে বোধহয় পাপের শাস্তি পাবে দুর্নীতিবাজরা। এক পর্যায়ে যখন খালেদা জিয়া ও শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় চামচা ও সমর্থকরা বেঁকে গেল! এখন আর ১/১১'র সরকারকে তাদের ভালো লাগল না। তাদের বিশ্বাস অন্য সবাই দুর্নীতি করলেও এই দুজন করতেই পারে না! তাদের প্রতি ঘৃণার বদলে সহানুভূতি তৈরী হল। এক সময় রফিকুল হক দুই নেত্রীর মামলাই লড়ে আলোচিত হয়ে গেলেন। দুই দলের ভক্তরাই খুশী। রফিকুল হকের ফর্মূলা অনুসরণ করে একের পর এক দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী, আমলা নিষ্পাপ হয়ে বের হয়ে আসল। অথচ ঐ সময় অন্তত ১০ জন সাবেক মন্ত্রীকে জেলের ভাত খাওয়াতে পারলে আজকে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের পরিবর্তন হত...

২. বাংলাদেশ যখন প্রথমবার বিশ্বকাপ ক্রিকেটে সুযোগ পায় সেই দলে মিনহাজুল আবেদীন নান্নু ছিলেন না। নান্নুর আন্তর্জাতিক ক্যারিয়ারও তেমন সমৃদ্ধ ছিল না। তৎকালীন কোচ গর্ডন গ্রিনিজ নান্নুকে দলে নেয়নি। কিন্তু এত বড় তারকাকে দলে দেখতে না পেয়ে ভক্তকূল খুবই নাখোশ হল। শুরু হলো আন্দোলন, "নান্নুকে দলে নিতে হবে"। এক পর্যায়ে ক্রিকেট বোর্ড ক্রিকেট পাগল(!) জনতার আবেগের কাছে হার মেনে নান্নুকে দলে নিতে বাধ্য হয়। (নান্নু অবশ্য সেই টুর্নামেন্টে ২ টি ফিফটি করে আস্থার প্রতিদান দেন। সেটা ভিন্ন বিষয়)...

৩. কয়েক বছর আগে বাংলাদেশ ফুটবল দলে শৃঙ্খলা ভঙ্গের জন্য বেশ কিছু তারকা ফুটবলারকে জাতীয় দল থেকে বাদ দেন তৎকালীন ব্রাজিলিয়ান কোচ ডিডো। কিন্তু বাফুফের কর্মকর্তারা ভাবলেন এই খেলোয়াড়দের বাদ দিলে দল দুর্বল হয়ে যাবে। তাই তেনারা কোচের মতামতকে অগ্রাহ্য করে সেই খেলোয়াড়দের কোচের কাছে ক্ষমা প্রার্থনার ভিত্তিতে দলে সুযোগ দেয়ার অনুরোধ করেন। কিন্তু কোচ ৮ জনের মধ্যে মাত্র ২ জনকে সুযোগ দেন তখনকার সাফ দলে। আবেগী বাফুফে কর্মকর্তারা এই সিদ্ধান্তের কারণে কোচকেই উল্টো বরখাস্ত করে দেন...

৪. কম বেশী সব সেক্টরে এই আবেগের প্রভাব বেশী। আমরা নিয়ম মানার চেয়ে আবেগ বেশী মানি। বাংলাদেশীদের সিদ্ধান্ত নিতে হবে তারা কী আবেগ দিয়ে চলবে নাকি আইন দিয়ে চলবে? আবেগ আর আইন এক সাথে চলতে পারে না। যে কোন সিদ্ধান্তকে দেখতে হবে আইনের নিরীখে, নিয়মের নিরীখে...
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৮
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×