somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তৈলাক্ত দেশ, এক পা এগুই তো দুই পা পেছাই...

৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. ষুষ, দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতি, অগণতান্ত্রিকতা সব একযোগে চালু থাকার পরও দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের খবর শোনার জন্য এক সময় বিটিভি'র সংবাদের প্রথম ৭/৮ মিনিট দেখতাম। কারণ এই ৭/৮ মিনিটে থাকবে কোন বড় প্রজেক্টের উদ্বোধন কিংবা বিনিয়োগের খবর। এখন প্রতিদিন ই-জনকন্ঠ পড়ি। জানি কোন না কোন উন্নয়নের খবর পাব। হোক সেটা বিশাল লুটপাটের পদ্মা সেতুর স্প্যান বসানোর খবর কিংবা অলাভজনক ৩০০০ কোটি টাকার বঙ্গবন্ধু স্যাটেলাইটের খবর অথবা পরিকল্পনাহীন সিগনাল বাতি ওয়ালা ফ্লাইওভারের খবর নতুবা নতুন লুটপাটের হাতছানি ওয়ালা পূর্বাচল প্রজেক্টের খবর ...

২. চাঁদগাজী হোক বা ঢাবিয়ান, বিদ্রোহী ভৃগু হোক, কট্টর কলাবাগান হোক বা হাসান কালবৈশাখী হোক - সবাই স্বীকার করে যে দেশ যেভাবে চলছে সেটা ঠিকভাবে নয়। যে সরকারই ক্ষমতায় থাকুক কোন ব্লগারই বলে না ঘুষ, দুর্নীতি চলুক। কোন ব্লগারই বলে না খুন করে কেউ পার পেয়ে যাক। আমাদের তর্ক হলো সরকারে কে থাকবে বা কার থাকা উচিত কিংবা কীভাবে আসা উচিত, কীভাবে চলা উচিত এসব নিয়ে। কিন্তু আইনের সাথে কেউই আপোস করতে রাজি নয়।

৩. ক্রিকেট দল জিতলে আমরা খুশী হই। আবার যখন একের পর এক হারে তখন আমরা দুঃখ পাই। এল এন জি জাহাজ আসলে খুশী হই। আবার যখন দেখি প্রতিদিন লস দিচ্ছে কিন্তু সাপ্লাই দিতে পারছে না অবকাঠামের অভাবে তখন দুঃখ পাই। ৩ বছর পর যখন ছোট একটা রাস্তা বাড্ডা ইউ লুপ শেষ হল আমরা খুশী হয়েছি কিন্তু পরদিনই যখন বিমানবন্দরের সামনে স্কুল শিক্ষার্থীদের উপর বাস উঠে ২ জন মারা গেল আমরা দুঃখ পেয়েছি।

৪. শেখ হাসিনা প্রমাণের আগেই যদি আবুল হোসেনকে পদত্যাগ করাতে পারেন, যদি সুরঞ্জিত সেনকে পদত্যাগ করাতে পারেন তাহলে কেন তিনি প্রশ্নফাঁসের জন্য নাহিদকে পদত্যাগ করাতে পারছেন না? কেন তিনি ড্রাইভারদের দিয়ে আন্দোলনের হুমকি দানকারী মন্ত্রী শাহজাহানকে পদত্যাগ করাতে পারছেন না? কীসের এত ভয় উনার? কাকে ভয়? লুটপাটের উসিলায় হলেও তো উনার দলের কাউকে দিয়েই আনিসুল হকের স্বপ্নের ৪ হাজার বাস ঢাকায় নামাতে পারেন। ৫০০০ শিক্ষিত বেকারকে ট্রেনিং দিয়ে ড্রাইভার বানাতে চাইলে কি বিএনপি বাধা দিবে? এটা একটা মধ্যম আয়ের দেশের রাজধানী? এটা একটা রাজধানীর পরিবহন ব্যবস্থা?

৫. আজকেই আরো তিনটি সিটি কর্পোরেশনের দখল আওয়ামী লীগ নিবে। গত মেয়াদের বদলা নিবেন তিনি। নিন, সমস্যা নেই। কিন্তু অদক্ষ মন্ত্রীদের আল্লাহর ওয়াস্তে শাস্তি দিন। যিনি ব্যর্থ হবেন তার বদলে আরেকটা অদক্ষরে সুযোগ দেন তবুও মনে করব মন্ত্রীদের বিচার হয়...

রাজতন্ত্র, স্বৈরতন্ত্রে মন্ত্রীদের সাজা হয়...
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:২০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বকশিস

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১২:১৫

বকশিস
সাইফুল ইসলাম সাঈফ

খুশি হতে বেশি কিছু লাগে না
যা ভাগ্যে জোটে তাতে সুন্তুষ্ট
হলে মন ভরে উঠে আনন্দে
একদিন বাসে চড়ে ফিরছিলাম ঘরে
ঈদের দিনে, বাসের কন্ডাক্টর
ভাড়া সংগ্রহ করছিল
প্রতি যাত্রীদের কাছ থেকে
অতিরিক্ত ভাড়া... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×