somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজতন্ত্র, স্বৈরতন্ত্রে মন্ত্রীদের সাজা হয়...

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. যেখানে রাজতন্ত্র, স্বৈরতন্ত্র চালু থাকে এবং সেখানের জনগণ যদি শান্ত থাকে তার দুইটা কারণ থাকতে পারে - ক. তারা শাসককে ভয় পায় তাই শান্ত থাকে খ. তারা শান্ত থাকে কারণ তাদের শাসক ন্যায়বিচার করে...

২. সৌদি রাজতন্ত্রের এত সমালোচনা বিশ্বজুড়ে অথচ সেই রাজতন্ত্রে অন্যায় করলে নিজের সন্তানকেও ছাড় দেয়া হয় না। সবাই কম বেশী জানে, এখানে অনেক প্রিন্স, প্রিন্সেস-এর মৃত্যুদন্ড হয়েছে যা কোন গণতান্ত্রিক দেশে ক্ষমতাসীন সরকারের কোন দায়িত্ববান লোকের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। তেমনি উত্তর কোরিয়াতে বিভিন্ন কারণে কিম জন উংকে নিজের আত্মীয় স্বজনকে মৃত্যুদন্ড দেয়ার খবর শোনা যায় প্রায় সময়...

৩. বর্তমানে বাংলাদেশে সাংবিধানিকভাবে গণতন্ত্র চালু আছে বটে তবে এর কার্যকলাপ, সরকার প্রধানের ক্ষমতা, কথা বলার ভঙ্গি, বিরোধী মতকে দমন করার পদ্ধতি সব মিলিয়ে এটা প্রায় রাজতন্ত্রের কাছাকাছি! অনেকদিন ধরেই 'তেনা'কে হঠানোর অনেক ইস্যু থাকার পরও 'তেনা'কে হঠানো যায়নি। আর তিনিও অনেক ইস্যু নিয়ে অন্যদের 'বাজিয়ে' নিয়ে প্রমাণ দিয়েছেন তিনি এ যাবৎ কালের সবচেয়ে ক্ষমতাধর দেশ প্রধান। তেনার কাছে তেমন কোন দাবি বা প্রত্যাশাও আর বিরোধীরা করেন না। কারণ, তিনি 'ফু' বা একটা 'হাসি' দিয়ে সেটা বাতিল করে দিবেন সেটা সবারই জানা...

৪. কিন্তু তেনার কাছে এত সমালোচনা হওয়ার পরও কিন্তু অনেক সুযোগ আছে ইতিহাসে নাম কামানোর। সেটা কীভাবে? অবশ্যই সুশাসন দিয়ে, গণতন্ত্র দিয়ে। বেশী কিছু তো করতে হয় না। খালি অযোগ্য মন্ত্রী/এমপি দের দায়িত্ব থেকে বাদ দিলেই তো উনার সুনাম শুরু করে দিবে গোল্ড ফিস মেমোরির জনতা। যেমন - শেয়ার বাজার এবং ব্যাংক খাতে ব্যর্থতার জন্য অর্থমন্ত্রীকে অব্যাহতি, প্রশ্ন ফাঁস রোধে ব্যর্থতা এবং ঘুষ খাওয়ার বৈধতা দেয়ার জন্য শিক্ষামন্ত্রীকে অব্যাহতি, বিপুল সম্পদ অর্জনের জন্য আইসিটি মন্ত্রী জুনায়েদ কিংবা হানিফকে অব্যাহতি, পচা গম আনার জন্য কামরুলকে অব্যাহতি, সাজাপ্রাপ্ত হওয়ার কারণে মায়াকে অব্যাহতি, গুম রোধে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অব্যাহতি, হ্জ্জ্ব যাত্রীদের অব্যবস্থাপনার কারণে ধর্মমন্ত্রীকে অব্যাহতি ইত্যাদি।

৫. এভাবে যেই ব্যর্থ হবে তাকে যদি তড়িৎ গতিতে বহিস্কার করা হয় তবেই তো অন্যদের মধ্যে ভীতির সঞ্চার হবে। তেনার দলে নেতারও অভাব নেই, যোগ্য লোকেরও অভাব নেই। অযোগ্যদের মন্ত্রীসভায় রেখে নিজে কেন বদনামের ভাগী হচ্ছেন? নাকি তিনি নিজেও এসব ইনজয় করছেন?...
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩
১০টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭




ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,... ...বাকিটুকু পড়ুন

×