

১. 'বিএনপি ক্ষমতায় আসলে দেশের ক্ষতি হবে'-এই কথার পাশাপাশি আরেকটা কথা আওয়ামী লীগের নেতারা(এবং শেখ হাসিনা) বলে থাকেন তা হল, 'উন্নয়নের ধারাবাহিকতার জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে অথবা উন্নয়ন অব্যাহত রাখার জন্য দীর্ঘকালীন সরকারের দরকার, মালয়েশিয়াতে মাহাতির ২২ বছর ছিল ব্লা ব্লা ব্লা...
২. হয়তো এই কথা বিএনপি বা অন্য দল ক্ষমতায় থাকলেও বলার কথা। কিন্তু এটা একটা হাস্যকর কথা। কারণ, কোন দল ১ টার্ম, ২ টার্ম, ৩ টার্ম হিসাব করে রাজনীতি করে না। যদি সেটাই হয় তাহলে কি আওয়ামী লীগ এবারের পর(অলরেডি টানা ১০ বছর ক্ষমতায়, এবার জিতলে ১৫ বছর হবে) ২০২৪ সালে নির্বাচন করবে না? তখন কি বাংলাদেশের আর উন্নয়নের দরকার হবে না? এবসার্ড...
৩. যেখানে আমাদের এক একজন সভাপতি ৩৫ বছরের মত দল চালাচ্ছেন, সেখানে আমরা কীভাবে ধরে নিব তেনারা বেঁচে থাকতে নির্বাচনে আর না দাঁড়ানোর ঘোষণা দিবেন। যদিও এরশাদ এবারের নির্বাচনকে শেষ নির্বাচন বলেছেন(হয়তো বয়স বিবেচনায়)। কিন্তু কোন দলই কখনো বলে না আমরা ২ মেয়াদ বা ৩ মেয়াদ পর অন্য দলকে ক্ষমতা দিয়ে দিব। এটা কখনোই হবে না...
৪. দলগুলোকে দেশের জন্য সেই রকম উন্নয়ন প্রকল্প হাতে নিতে হবে যা পরবর্তী সরকার বন্ধ করতে না পারে। এমন স্বচ্ছতার সাথে করতে হবে যেন কোন প্রকল্পে দুর্নীতির সংস্পর্শ পেয়ে পরবর্তী সরকার বন্ধ করতে না পারে। দেশ সবার। কোন এক দল বলতে পারে না যে, তারা না থাকলেই দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হবে। কারণ, অন্য দলকে তো যাচাই করার সুযোগই দেয়া হচ্ছে না...
৫. তর্কের খাতিরে ধরেই নিলাম আওয়ামী লীগ আসলেই চায় অনেক উন্নয়ন করে দেশকে সিঙ্গাপুর/মালয়েশিয়া বানাতে। তাহলে তারা ঘোষণা দেক, কখন তারা আর নির্বাচন করবে না। আসলে সেরকম হিম্মত নেই তাদের। একবার হরতাল নিয়ে বলে তাদের অনেক 'আক্কেল' হয়ে গিয়েছে...
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




