
১. 'যুক্তফ্রন্ট' নামে পর্বতের মূষিক প্রসব হয়েছে। বি চৌধুরী, কামাল হোসেন, মান্না, রব একা ভোট করে জেতার সম্ভাবনা খুবই খুবই কম। কাদের সিদ্দিকী টাঙ্গাইলে জেতার মত সেই জৌলুস আছে কিনা জানা নেই। অলি আহমদ চন্দনাইশে এখনো জনপ্রিয় কিনা সেটাও জানা নেই। যদিও কাদের সিদ্দিকী ও অলি আহমদ এখনো যুক্তফ্রন্টে নেই তবুও এন্টি আওয়ামী লীগ হিসেবে এই হল মোটামুটি যুক্তফ্রন্ট-এর ভোটের হিসাব।
২. 'যুক্তফ্রন্ট'-এর লাফ জাফ দেখে মনে হচ্ছে এনারা অনেক জনপ্রিয় ও যে কোন দলকে কাত করে দেয়ার ক্ষমতা আছে! প্রকৃত পক্ষে এনাদের ভোট জামায়াতের এক ইউনিয়নের নেতার চাইতেও কম(কাজী ফিরোজ রশীদ বলেছেন এ কথা)। যাই হোক, এনারা যে এখনই কে প্রধানমন্ত্রী হবেন, কে প্রেসিডেন্ট হবেন কিংবা কাকে সাথে রাখবেন কাকে রাখবেন না বলে হম্বি তম্বি করছেন এর রহস্য কোথায়?
৩. এনারা কীভাবে ভেবে বসে আছেন যে এনারা ভোটে গেলেই আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন দিবে? এনারা কি শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন নাকি নির্দলীয় সরকারের অধীনে করবেন সে ব্যপারে কোন কথা এখনো বলছেন না। অথচ নির্বাচনের আর বাকী মাত্র ৩ মাস। যদি শেখ হাসিনার অধীনে ও বর্তমান ইসির অধীনে নির্বাচনে যায় তাহলেে তো আওয়ামী লীগই জিতবে এটা তো যে কেউই জানে!
৪. যদি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে তো যুক্তফ্রন্ট, জামায়াত ছাড়াই বিএনপি জেতার সম্ভাবনা আছে। কারণ, ভোটের হিসাবে যুক্তফ্রন্ট কোন কাজের না। তার উপর জামায়াতের নিবন্ধন বাতিল হওয়াতে জামায়াতের নেতারা 'ধানের শীষ' প্রতীক নিয়েই ভোট করতে পারবেন! তাই বিএনপি-কে বুঝে শুনে যুক্ত ফ্রন্টের সাথে থাকতে হবে...
৫. যদি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে লড়াইটা হবে মূলত আওয়ামী লীগ-জাপা এবং বিএনপি'র(জামায়াত নেই কার্যত)। এটাই মূল ভোটের পার্থক্য গড়ে দিবে। বাকী ৪/৫ টা অঘটন ঘটবে(যুক্তফ্রন্ট/কাদের সিদ্দিকী/অলি আহমদ/স্বতন্ত্র) কোন কোন জায়গায় যা ক্ষমতায় যাওয়ার পথে বাধা হবে না। তাই খালেদার মুক্তি না হোক, তারেক দেশে না আসুক, তবুও শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার অভিপ্রায় নিয়ে যুক্তফ্রন্টে যাওয়া বিএনপি'র উচিত হবে না...
৬. আরেকটা কথা। যুক্তফ্রন্টের খপ্পরে পড়ে জামায়াতকে ত্যাগ করা উচিত হবে না বিএনপি'র। কারণ, জামায়াত এমন একটা দল যারা নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করে। তারা বিএনপি-কে হারানোর জন্য যে কোন কিছু করতে পারে যদি বিএনপি তাদের না রাখে...
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



