
১. খবরে দেখলাম বাংলাদেশ সার্ভিস লিমিটেড (বিএসএল) (নতুন ভাবে সংস্কারের পর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর মালিক) যদি ৪০% লাভ করে তাহলে ইন্টারকন্টিনেন্টাল পাবে ৮% যদি ৪০ থেকে ৫০% লাভ করে তাহলে পাবে ৯% আর যদি ৫০% -এর উপর লাভ করে তাহলে তারা পাবে ১০%। এভাবে ৩০ বছর তারা পরিচালন লাভ পাবে।
২. এর আগে শেরাটন কর্তৃপক্ষ এভাবে লাভ নিত এই হোটেলটি পরিচালনা করে। তারা সরে গেলে দুই বছর বিএসএল নিজেরাই 'রূপসী বাংলা' নামে হোটেল পরিচালনা করে। এরপর আবার ইন্টারকন্টিনেন্টালের সাথে চুক্তি হয় এবং তারা ৪ বছর সংস্কার করে নতুন রূপে আত্মপ্রকাশ করে।
৩. আমার প্রশ্ন হল -
* যে দুই বছর বাংলাদেশীরা 'রূপসী বাংলা' চালিয়েছিল তাতে কি লস হয়েছিল?
* ফাইভ স্টার হোটেল চালানোর জন্য বিদেশী চেইন রাখার বাধ্যবাধকতা আছে কিনা?
* যদি আমাদের দেশের কর্মীরাই ওখানে কাজ করে তাহলে লাভের অংশ দেশের বাইরে চলে যাওয়া ঠিক কিনা?
৪. বাংলাদেশ এখন আর আগের মত নেই। আমাদের কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি বিশ্বের টপ টেনের মধ্যে আছে যেগুলো বাংলাদেশীরাই চালাচ্ছে। এশিয়ার বৃহত্তম শপিং মল বাংলাদেশেই আছে। ওষুধ ফ্যাক্টরিগুলো বিশ্বমানের। প্রতি বছর অসংখ্য মেধাবী বের হচ্ছে। অসংখ্য মেধাবী দেশ বিদেশে সুনাম ও দক্ষতার সাথে কাজ করছে। তাহলে হোটেল চালাতে বিদেশী কেন ভাড়া করতে হবে? এত বছরেও কি এই বিষয়ে আমাদের দক্ষতা তৈরি হয়নি?
৫. গার্মেন্টস-এ উচ্চ পদে অন্য দেশের লোকেরা বিশাল মুদ্রা নিয়ে যাচ্ছে বলে একটা হাহাকার প্রায়ই শোনা যায়। অথচ একটু খরচ করে বিদেশ থেকে ট্রেনিং দিয়ে আমাদের দেশী মেধাবীদের দিয়েই ঐ স্থানগুলো পূরণ করা যায়। ঠিক একই ভাবে ফাইভ স্টার হোটেলগুলো পরিচালনার জন্য বিদেশ থেকে ট্রেনিং, গ্রুমিং করিয়ে এনে দেশী ব্যবস্থাপকদের দিয়েই পরিচালনা করা যায় যদি না অন্য কোন কারণ থেকে থাকে...
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



