somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১ কেজি = ১ লাখ টাকা

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. আমার প্রায় সময়ই কৌতুহল জাগে ঘুষখোর, দুর্নীতিবাজদের পরিবারের সদস্যদের কেমন প্রতিক্রিয়া হয় যখন তাদের কর্তার নামে কোন অভিযোগ প্রকাশ পায়? এ নিয়ে কয়েকবার ব্লগেও লিখেছি। আপনাদের কোন পরিচিত যখন প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়াতে সংবাদ শিরোনাম হন দুর্নীতি বা ঘুষের কারণে তখন তাদের পরিবারের সদস্য(স্ত্রী, পুত্র, কন্যা বা অন্য সদস্য)-দের কেমন প্রতিক্রিয়া দেখেছেন একটু শেয়ার করবেন...

২. কয়েক বছর আগে জনৈক মন্ত্রী সম্ভবত 'তিতাস গ্যাস'-এর এমডি'র কাছে তিতাসে কর্মরত ১০ জন সৎ লোকের নাম চেয়েছিলেন। কিন্তু তিনি তা দিতে পারেননি। এ নিয়ে সংবাদও হয়েছিল তখন। অর্থাৎ, তিতাস, ওয়াসা, রাজউক, ডেসকো, কাস্টমস-এ কাজ করা মানেই অসৎ হতে হবে। এখন তো ব্যপারটা তাই দাঁড়িয়েছে। ওপন সিক্রেট। গত ২০ বছরে এত এত রিপোর্ট প্রকাশের পরও কি ঘুষ কমেছে? দুর্নীতি কমেছে? কমেনি বরং আরো বেড়েছে...

৩. তাহলে বোঝা যাচ্ছে যারা ছোট বেলায় এগুলো করতে হবে ভেবে লজ্জা পেত বা শপথ নিত এগুলো করবে না তারা বড় হয়ে ঠিকই এগুলো করছে। ২০ বছর আগের যে তরুণ সৎ, নীতিবান ছিল সে পদে গিয়েই অসৎ হয়ে যাচ্ছে। কোন চেষ্টাই করছে না সিস্টেম বদলানোর। চাঁদগাজীর ভাষায় অনেক পরিশ্রম করে কষ্ট করে বিসিএস দিয়ে পাস করে এরা হয় দুর্নীতিবাজ আর চোর...

৪. প্রথম পয়েন্টে আসি। এখন মিডিয়া অনেক শক্তিশালী। আগের মত শুধু পত্রিকাতে ছাপা হলেই ঘটনা শেষ হয়ে যায় না। সোশাল মিডিয়াতে ঘুরতে থাকে। সেই সব দুর্নীতিবাজদের স্ত্রী, সন্তান দের ফেসবুক, হোয়াটসঅ্যাপ-এ যদি এসব খবর যায় তাহলে তাদের ভালো লাগার কথা নয়। স্কুল, কলেজে, এলাকাতেও বদনামের ভাগীদার হতে হয়। তাদের বিয়ে দিতেও কষ্ট হয়ে যাবে। ক্লাস-এ গিয়ে ছেলে/মেয়ে যদি ব্ল্যাকবোর্ডে 'শিরোনাম'-এর মত লেখা দেখে তাহলে লজ্জাই পেতে হবে...

৫. এই ব্লগের যদি একজন পাঠকও ভবিষ্যতে ঘুষখোর, দুর্নীতিবাজ হওয়ার মত অবস্থানে চলে যান, তাহলে যেন নিজের সন্তান বা পরিবারের কথা মাথায় রাখেন। আপনার কারণে তাদেরকেও অপমানিত হতে হবে। অন্তত এই লেখাটার কথা মাথায় রাখবেন...
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

বিজয়ী

লিখেছেন সাইফুলসাইফসাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিজয়ী
সাইফুল ইসলাম সাঈফ

বিজয়ী কখনো কখনো হেরে যায়
হঠাৎ কেউ টপকে যায় তাকে
সেরা সবসময় সেরা থাকে না
পরাজিত হয়ে সে কাঁদে, ভেঙে পড়ে।
জয়লাভ প্রায় প্রত্যেকে আনন্দিত করে
আর হার প্রায় প্রত্যেকে দুখি করে।
আমরা কেউ... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×