somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অরিত্রি আত্মহত্যা : শিক্ষক vs অভিভাবক...

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. আসলে হঠাৎ করেই মাথায় চিন্তাটা আসল 'কাল্পনিক ভালোবাসা'র পোস্টে মন্তব্য করতে গিয়ে। মন্তব্যর চুম্বক অংশ - "একই ভিকারুননেসা-তেই এক ছাত্রী ধর্ষণের পর লজ্জা বা আত্মহত্যা না করে সত্য প্রকাশ করে ঐ শিক্ষককে আইনের আওতায় নিয়েছে। তাহলে অরিত্রির জন্য তো ঐ ছাত্রীও প্রেরণা হতে পারত! আর আমরা শুধু শিক্ষকের দোষ দেখছি। আমরা কী আদৌ জানি বাবা মা-কে স্কুলে ডাকার পর বাবা-মাও অরিত্রিকে কোন বকা ঝকা করেছিল কিনা। বাবা বলেছিলেন কিনা এই মেয়ের জন্য এত লাখ খরচ করেছি, মা বলেছিলেন কিনা পাশের বাসার ভাবীকে কীভাবে মুখ দেখাব..."

২. কোন রোগী মারা গেলে যেমন তার স্বজনরা ঘটনা বিশ্লেষণ করার আগেই ডাক্তারদের দোষারোপ করে, ঠিক তেমনি অরিত্রি আত্মহত্যা করার জন্য শিক্ষকদের দায়ী করা হচ্ছে। বলা হচ্ছে, অরিত্রির সামনে তার বাবা মা-কে অপমান করার কারণে সে আত্মহত্যা করেছে। অরিত্রি কি কোন সুইসাইড নোট লিখে গিয়েছিল? তাহলে নিজের অপমান নাকি অভিভাবকের অপমান-এর কারণে আত্মহত্যা করেছিল তা কী করে বোঝা গেল? পত্রিকায় এসেছে, অরিত্রি নিজেও পা ধরে মাফ চেয়েছিল, সেই অপমানও তো আত্মহত্যার কারণ হতে পারে...

৩. পত্রিকার ভাষ্যমতে, "অরিত্রির মা-বাবার অভিযোগ, প্রিন্সিপাল তাদের অপমান করায় তার মেয়ে দ্রুত বাসায় চলে যায়। পরে তারা গিয়ে দেখে অরিত্রি নিজ রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আছে।" এই ব্যপারটার জন্য আমরা কি অরিত্রির অভিভাবককে দায়ী করতে পারি না? স্কুলে মেয়েকে নিয়ে গেল এক সাথে। আর মেয়ে নাকি বাবা মাকে রেখে একাই বাসায় চলে আসে। তাহলে বাবা মা কেন সাথে সাথেই থামাল না বা বাসায় চলে আসল না? বাসায় তখন আর কে ছিল? স্কুল থেকে একা এসে রুমে একটা ১৫ বছরের মেয়ে ওড়না নিয়ে ফ্যানের সাথে বাঁধা এরপর ঝোলা ব্যপারগুলো এত সহজ নয়। বাবা মা কীভাবে এতটা কেয়ারলেস হলেন? আগের রাতে বাবা মা তাকে সান্ত্বনা দিয়েছিল নাকি গালি দিয়েছিল?

৪. বটমলাইন হল, অরিত্রি একটা সিস্টেমের শিকার। শিক্ষকও বাড়াবাড়ি করেছে রাগের মাথায়(অভিভাবকও উল্টা পাল্টা কিছু বলেছিল কিনা জানি না)। অভিভাবকরাও তথাকথিত সামাজিক প্রতিযোগীতার কারণে সন্তানদেরকে সব সময় চাপে রাখেন। সন্তানরাও ছোট থেকেই বুঝে যায়, রেজাল্ট ভাল না হলে অভিভাবকদের বকা শুনতে হবে, আত্মীয়দের সামনে লজ্জা পেতে হবে। শিক্ষকরাও কড়াকড়ি করেন, শৃঙ্খলা আনার জন্য। অাত্মহত্যাকারী নিজে মুক্তি পায় কিন্তু পিতা, মাতা, ভাই, বোন, বন্ধুদের চিরদিনের জন্য কষ্টে রাখে - এটা মনে করে আর কেউ যেন এই পথে না যায় সেই কামনা করি...
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪৩
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×