

১. আমরা জন্মগত ও জাতিগত ভাবেই কৌতুহল প্রিয়। যে কোন বিষয় নিয়ে আমাদের কৌতুহলের শেষ নেই। আমাদের এই চরিত্রের জন্যই অগ্রজরা বলে গিয়েছেন, 'যার বিয়ে তার খবর নেই, পাড়া-পড়শির ঘুম নেই'। ডাঃ আকাশ ফেসবুকে ঘোষণা দিয়ে(কারণ সহ) আত্মহত্যা করে আমাদের কৌতুহল কমিয়ে দিয়ে গিয়েছেন বটে, তবে আরও কিছু যোগও করে দিয়ে গিয়েছেন। যার মধ্যে মিলিয়ন ডলারের প্রশ্ন হল - তিনি কেন স্ত্রীকে ডিভোর্স দিলেন না? সেই প্রশ্নে পরে আসছি...
২. ডাঃ আকাশ আমাদের কৌতুহলের কথা চিন্তা করে প্রথমেই ব্যাখ্যা(!) করেছিলেন, কেন তিনি মিতু'র বিবাহ বহির্ভূত(নিজের সাথে ও অন্যান্যদের সাথে বিয়ের আগে) সম্পর্ক আছে জানার পরও বিয়ে করেছিলেন। সেটা হল - বিয়ের কার্ড ছাপা হয়ে গিয়েছিল(এটা আমার কৌতুহল থেকে ধারণা!) এবং সবাইকে দাওয়াত দেয়া হয়ে গিয়েছিল। ঐ অবস্থায় বিয়ে বাতিল করাটা মান সম্মানের ব্যপার ছিল! সৈয়দ বংশের তো! প্রেমিকা হয়ে অন্যদের সাথে শারিরীক সম্পর্ক করেছে, বউ হয়ে তো করেনি!' - এই তত্ত্ব মেনে নিয়ে আকাশ মিতুকে বিয়ে করে...
৩. প্রথম কৌতুহলের উত্তর দিয়ে গেলেও আসল কৌতুহলের উত্তর দেননি ডাঃ আকাশ। তিনি মিতুকে বলেছিলেন, ভাল না লাগলে চলে যাও, অথচ ডিভোর্সটা ছিল সম্পূর্ণ নিজের হাতে। স্ত্রী না গেলেই যে তাকে বিদায় করা যাবে না - এমন তো নয়। এই পয়েন্টে আমাদের কৌতুহল প্রিয় জনতা খুঁজে পায় চট্টগ্রামের(এখন অনেক জায়গাতেই) অধিক হারে দেনমোহর বসানোর বিষয়টা। স্যোশাল মিডিয়াতে বেশীরভাগের মন্তব্য হল - ডিভোর্স দিলে নাকি ৩৫ লাখ টাকা দিতে হত, তাই আকাশ মিতুকে ডিভোর্স দেয়নি, চেয়েছিল মিতু তাকে ছেড়ে চলে যাক! অথচ সে রকম কারণ থাকলে আকাশ সেটা লিখে যেত। যেহেতু, তিনি স্ত্রী সম্পর্কে খোলামেলা কথা লিখলেও দেনমোহর নিয়ে কিছু লিখে যাননি, সেহেতু আমরা এটা বলতে পারি না...
৪. আমি সহ অনেকেই ডাঃ আকাশের আত্মহত্যার জন্য তাকে গালমন্দ করেছি। কিন্তু কিছু সুশীল বলেছেন, ডাক্তার আকাশের জুতায় নিজেদের ভরতে(if you were in his shoes)। তাহলে সেসব সুশীলকে প্রশ্ন করি -
* আপনি কি ৩৫ লাখ টাকার জন্য আত্মহত্যা করবেন? (আপনি একজন ডাক্তার)
* আপনি কি স্ত্রীর অনৈতিক সম্পর্ক জানার পরও সংসার করে যাবেন?
* আপনি কি বিয়ের কিছুদিন আগে আপনার প্রেমিকার আরেকটা সম্পর্ক আছে জানার পরও তাকে বিয়ে করবেন?(যদিও ডাঃ আকাশ লিখেছে শবে কদরের রাতে মিতু নাকি মাফ চেয়েছে(কিন্তু তা বিয়ের পর))
৫. তবে দেনমোহরের বিষয়টা(সত্য/মিথ্যা যাই হোক) এক দিক দিয়ে আমাদের আবার ভাবিয়ে দিয়েছে। বিয়েতে লোক দেখানো বা মেয়ের সিকুউরিটির নামে বেশী দেনমোহর লেখা ঠিক নয় - এটা অনেকেই বলতে শুরু করেছে। তাই, দাগ(কৌতুহল) থেকে যদি ভাল কিছু হয় তাহলে দাগ-ই(কৌতুহল) ভাল...
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



