somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তর কোরিয়ার গণতন্ত্র...

১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. উত্তর কোরিয়ায় অনেক বছর আগে গণতন্ত্র ছিল। তখন ভোট দিয়ে পছন্দের দলকে ক্ষমতায় নিয়ে আসা যেত। যদিও কারচুপিও হত কম বেশী। তবে জনগণ রায় মেনে নিত। যাই হোক, তখন হরতাল, অবরোধ খুব কঠোর হত। এক দল, আরেক দলকে সৎ ভাইয়ের মত দেখত। ক্যাম্পাসে প্রায়ই মারামারি হত। এসব দেখে সুপ্রীম লিডার কিম জং উন-এর খুব চিন্তা হত। তিনি চিন্তা করলেন, কেমন হবে যদি গণতন্ত্রই না থাকে! মানে নামে থাকবে গণতন্ত্র, কিন্তু ভেতরে ভেতরে চলবে এক দলের শাসন...
২. তেনার চিন্তার ফসল থেকেই তিনি দেশ চালানোর সময় ভিন্নমতকে কঠোর ভাবে দমন করতে থাকেন। তেনাকে সমর্থন দেয়ার সব ম্যাকানিজম যথা বিচার বিভাগ, পুলিশ, আর্মি, আমলা, ব্যবসায়ী সব ক্ষেত্রে তিনি নিজের লোকদেরই বসান। যার ফলে ১৫ বছর ধরে দেশে এক রকম শান্তিই বিরাজ করছে…
৩. হরতাল কেউ মানে না, অবরোধ কেউ মানে না। ক্যাম্পাসে মারামারি নেই। সাথে আছে উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। ভালই চলছিল সব। দীর্ঘদিন কোন চ্যালেঞ্জ না ঠেকাতে ঠেকাতে কিম জং উন-ও নিজেকে নির্ভার মনে করতেন। সেই সাথে তেনার দলের নেতা কর্মীরাও বিপক্ষ দলের কাউকে আর হুমকি মনে করতেন না…
৪. কিন্তু সব উলট পালট হয়ে যায় কিছু প্রতিবাদী ছাত্রের মৃত্যুর পর। তাদের সাথে বিপক্ষ দলের লোকরাই হোক, স্যাবোটাজ ওয়ালারাই হোক, প্রতিশোধ পরায়ণ ছাত্র জনতাই হোক যোগ দেয়াতে কিম জং উন-এর হিসাব ভুল হতে শুরু করে। নিজ দলের ছাত্র নেতারা তো মার খাওয়া শুরু করেছেই, তার সাথে বড় নেতা, বুদ্ধিজীবি সব গর্তে লুকালো। অবস্থা বেগতিক দেখে কিম জং উন আর তেনার নেতারা ছাত্রদের সব দাবী মেনে নিল। তবে দেশের অবস্থা যাতে আরো খারাপের দিকে না যায়, সেজন্য কারফিউ দিল আর ইন্টারনেট বন্ধ করে দিল। খুবই বিচক্ষণ সিদ্ধান্ত। প্রায় ১ সপ্তাহ পর ইন্টারনেট ফেরত এল। এখন সব স্বাভাবিক হতে শুরু করেছে…

(লেখাটি ৫ আগস্টের ৩/৪ দিন আগে লিখেছিলাম। কিন্তু ভয়ে পোস্ট করিনি)

সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×