somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমার চাইনিজ বস বলেছেন, তারেক রহমান বদলে গিয়েছে...

১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. আগেই বলেছি, চাইনিজ বস বাংলাদেশের রাজনীতি সম্পর্কে খুব খেয়াল রাখেন। এ দেশের বেশীরভাগ রাজনীতিবিদ অসৎ হলেও তিনি মনে করছেন, ১৮ বছর ইউকে-তে থেকে দেশে আসার পর তারেক রহমান হয়তো বদলে গিয়েছেন, মানে গতানুগতিক রাজনীতিবিদদের মত হবেন না। দেশে নেমে তারেক রহমানের খালি পায়ে হাঁটা, সমাবেশে সাধারণ চেয়ারে বসা সবকিছু তিনি ইতিবাচক হিসেবে দেখেছেন। আমার মতামত জানতে চাইলে আমি বললাম, তেনার মনের ভেতরে কী আছে জানি না, এসব অনেক সময় লোক দেখানো রাজনৈতিক স্ট্যান্টবাজি। তবে তিনি চেঞ্জ হলে তো দেশের জন্য ভালই হয়…
২. অনেক বছর আগে যখন তারেক রহমান দলে আস্তে আস্তে কাজ করা শুরু করেন, হাওয়া ভবনে আলাদা বলয় গড়ে তোলেন, তখন সিনিয়র নেতারা এ ব্যপারে নাখোশ ছিলেন। পরবর্তী চেয়ারম্যান হলে তারেক রহমানকে সিনিয়র মানবেন না বলে কথা উঠে। আমার পরিচিত অনেকে বলেছে, তারেক দল চালাতে পারবে না। আমি বলেছি, এটা বাংলাদেশ। এখানে পরিবারই শেষ কথা। যখন তেনাকে চেয়ারম্যান বানানো হবে তখন সবাই স্যার স্যার বলে আনুগত্য করবে…
৩. এই ব্লগে চাঁদগাজী, কলাবাগান, রাজীব নূর সহ অনেকেই তারেক রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। সম্ভবত চাঁদগাজীর এক পোস্টে লিখেছিলাম, বেঁচে থাকলে একদিন (তখনও জানিনা আদৌ হাসিনার কখনো পতন হবে কিনা) তারেক রহমানের অধীনেই দেশ চলবে এবং সবাইকে সেটা মানতে হবে…
৪. জুলাই বিপ্লবের পর হাসিনা তথা আওয়ামী লীগের সব হিসাব উল্টে গেল। জামায়াত রাজনীতির বৈধতা পেল, খালেদা জিয়া মু্ক্ত হলেন, তারেক রহমান দেশে ফেরত আসলেন (হাসিনা থাকলে পারতেন না) এবং বীরের মতই দলের হার ধরলেন। আসার পর এখন পর্যন্ত কোন বক্তব্যে হাসিনাকে নিয়ে বিষেদগার করতে শুনিনি। সব কিছুই পজিটিভিলি যাচ্ছে…
৫. তবে যত সমস্যা তার দলের লোকদের নিয়ে। এনারা ১৭ বছরের ক্ষুধা ১৭ মাসেই তুলে নিতে চাইছে। ৫ই আগস্ট বিকাল থেকেই তেনারা যা শুরু করেছেন! ২০০+ নেতা কর্মী মারা গিয়েছে নিজেদের মধ্যে অন্তর্কোন্দলে। যে জুলাই আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া মুক্ত হয়েছিলেন, যে আন্দোলনের পর তারেক রহমান দেশে ফিরলেন, সেই জুলাই-কে বিএনপি’র নেতা কর্মীদের তেমন ধারণ করতে দেখছি না। এনাদের তো উচিত ছিল ভাষণই শুরু করা জুলাই শহীদদের স্মরণ করে, তারপর অন্য কথা (একই জিনিস জামায়াত বা অন্য দলের বেলাতেও প্রযোজ্য)। সংস্কারের আসল বিষয়গুলোতে বিএনপি রাজি নয়। তেনারা যদি আগের মতই দলীয়করণ, আত্মীয়করণের মাধ্যমে দেশ চালাতে চায় তাহলে সেটার পরিণতির জন্য অপেক্ষা করতে হবে…
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১১
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

×