somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার গরু-ছাগল ফিরিয়ে দিন

৩০ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দান খয়রাতে পাওয়া সহায় সম্পত্তিও রক্ষা করা যাচ্ছে না। সেখানেও নজর সন্ত্রাসীদের। লুট করে নিয়ে যাচ্ছে তারা। ভিক্ষুকের সম্পদেও সন্ত্রাসীদের হানা।

তাই দান খয়রাতে পাওয়া বাঁচার শেষ সম্বলটুকুও ঘরে রাখতে পারলেন না শত বছরের আম্বিয়া। নিজের কিছুই ছিল না। প্রয়াত এক অর্থমন্ত্রী দু’টি গরুর বাছুর দিয়েছিলেন আম্বিয়াকে। পরে প্রয়াত আরেক অর্থমন্ত্রীর স্ত্রী তাকে দিয়েছিলেন একটি ছাগল। স্বামী, পুত্র কন্যা নেই আম্বিয়ার। ভিক্ষাই জীবিকার অবলম্বন। এর উপার্জিত অর্থে নিজে না খেয়ে গরুর জন্য খাবার কিনেছেন। এমনই কষ্টে বড় করা দু’টি ষাঁড় ও একটি ছাগল গত ১৮ই অক্টোবর রাতের অন্ধকারে সন্ত্রাসীরা নিয়ে গেছে। এ ঘটনায় বৃদ্ধা আম্বিয়া খাতুন বাদী হয়ে গুলশান থানায় চুরির মামলা করেন পরের দিন ১৯শে অক্টোবর। মামলা নম্বর ৬৩। এতে ৪ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে মামলার তদন্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, মামলা এখন আদালতে আছে। তবে আমরা তদন্ত করছি। গরু কোথায় নেয়া হয়েছে- এসব খোঁজ খবরও নিচ্ছি। আসামিদের আদালত থেকে জামিন দেয়া হয়েছে। এদিকে চুরি যাওয়া গরু তিনটি খুঁজে পাওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। তবে গরু ও ছাগল দু’টি চুরি যাওয়ার পর আম্বিয়াকে সাহায্য করছেন তার পরিচিতরা। আম্বিয়া পাগলপ্রায়। বললেন, “কি কমু- না খাইয়া এগুলানরে খাইতে দিছি। থাহার জাগা নেই বাপ। বিলে ঝিলে নিয়া গেছি। এগুলানরে নিয়া পড়ে থাকছি। বড় হইবি। বেচলে টাকা পামু। কোন কষ্ট হইব না। হাত পাততে হইব না তোমাগো কাছে। কইতে পার কোথায় নিছে।” আম্বিয়া এখন পথে নেমেছে গরু ও ছাগল দু’টির খোঁজে। রাস্তায় যাকে পাচ্ছেন তাকেই ধরছে গরু ও ছাগল খুঁজে দেয়ার জন্য। ১৮ই অক্টোবর রাতে গরু চুরির সেই ঘটনার বর্ণনা করে আম্বিয়া বলেন, রাতে ঘরে ঢুকে আমাকে গাছের সঙ্গে বেঁধে রাখে সন্ত্রাসীরা। এরপর নিয়ে যায় গরু ও ছাগলগুলো। কারা গরু চুরি করেছে জানতে চাইলে ইব্রাহিম, গোলাম মওলা, মোজাম্মেল, বুলবুলসহ ৫/৬ জনের নাম বলেন তিনি। এদিকে মামলা করার পর ১০০ বছরের বৃদ্ধ আম্বিয়া বেগমকে মেরে ফেলার হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। তিনি বনানী ঝিলের পাড়ে ৫০ বছর ধরে বসবাস করে আসছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×