জাতিসংঘের ৬৪তম সাধারণ সভার প্রধান আকর্ষণ ছিলো পরমানু বিতর্ক। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদ জাতিসংঘের সদর দপ্তরে সেই বিতর্ক নিয়ে সরাসরি কথা না বললেও সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের দিন শেষ বলে ঘোষণা করেন। তিনি এসময় পশ্চিমাদেশগুলোর ডাবল স্ট্যান্ডার্ডের সমালোচনা করেন। পরমানু শক্তি শুধু পশ্চিমাদের কাছেই থাকবে তা বুঝাতেই তিনি ডাবল স্ট্যান্ডার্ড প্রসঙ্গটি টানেন। ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনকে অমানবিক এবং ইরাক ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর ভূমিকারও নিন্দা করেন আহমাদিনেজাদ। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কোনো সামরিক কাজে ব্যবহার হবে না এমনটা অনেকবার বললেও জাতিসংঘের সভায় পুরনো কথাটি আর উচ্চারণ করেননি ইরানের প্রেসিডেন্ট।
কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড সেই পুরনো কথাই পাড়লেন। যৌথ সংবাদ সম্মেলনে তারা বলেন, পরমানু প্রযুক্তি যে অস্ত্র তৈরীতে ব্যবহার হচ্ছে না তা তেহরানকে নিশ্চিত করতে হবে।
জাতিসংঘের সভায় প্রায় একই কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরান ও উত্তর কোরিয়ার পরমানু প্রতিযোগিতা মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ায় শান্তি নষ্ট করবে বলে মন্তব্য করেন তিনি। ওবামা আরো বলেন, ইরান যে আন্তর্জাতিক অঙ্গীকার ভঙ্গ করছে তা দুঃখজনক। এদিকে ইরানকে পরমানু সহযোগিতা দেয়া রাশিয়া এবার ঝুকছে যুক্তরাষ্ট্রের দিকে। ইউরোপে মার্কিন ক্ষেপনাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা স্থাপন না করায় রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদভ ইরানকে উপেক্ষা সুর মেলালেন ওবামার সঙ্গে। দ্বিপাক্ষিক এক বৈঠকে মেদভেদভ বলেন, রাশিয়ার ওপর আরোপিত কিছু কিছু অবরোধ ছিলো অপরিহার্য। তবে তিনি এও বলেন, অবরোধ দিয়ে সবসময় ফল পাওয়া যায় না।
ফলপ্রসু একটি আলোচনার জন্যই আগামী মাসের প্রথম তারিখে ৬ শক্তিধর রাষ্ট্রের সঙ্গে পরমানু বিষয়ে আলোচনায় বসবে ইরান।
আলোচিত ব্লগ
আজ সশস্ত্র বাহিনী দিবস।

আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।
আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন
জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন
টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।