মাননীয় বিরোধী দলীয় নেতা, হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করে দেশটাকে জাহান্নাম বানাইয়েন না।
২৭ শে জুন, ২০১০ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় বিরোধী দলীয় নেতা,
আপনি নিজে লোকটা খারাপ না। কিন্তু তারপরও নির্বাচনে গো-হারা হেরেছিলেন নিজের দুর্নীতিবাজ পুত্র, আত্মীয়স্বজনের জন্যে। আজ সেইরকম কিছু দুষ্ট নেতার প্ররোচনায় দেশটা একদিনের জন্যে অচল করে দিলেন। এতে আপনার নিজের হয়ত কোন ক্ষতি হয়নি। কিন্তু ক্ষতি হয়েছে দেশের। দেশের বানিজ্যের উপর এর কত প্রভাব সেটা আপনি ভালো করেই জানেন। তারপরও জেনেশুনেই আপনি দেশের জন্যে ক্ষতিকর কাজটা করলেন দলীয় স্বার্থে।
আপনার হরতাল সমর্থনযোগ্য হতো যদি আপনি সংসদে যেয়ে জনগনের কথা বলার চেষ্টা করতেন এবং সরকার যদি আপনার কথা না শুনতো সেক্ষেত্রে। কিন্তু আপনার তো সংসদে যাওয়ার অভ্যাস নেই। অথচ সরকারী বেতন ভাতা নেয়ার অভ্যাস আছে।
সারা জীবনে দেশের মানুষের কাছ থেকে কম তো আর পেলেন না। এবার দয়া করে একটু দেশের মানুষের কথা ভাবুন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন