১৫ আগস্ট খালেদা জিয়া জন্মদিন পালন করেন। তিনি সত্যি সত্যি এই দিনে জন্ম নিয়ে থাকলে এই উদযাপনে কোন সমস্যা ছিল না। কিন্তু অত্যন্ত দূঃখজনক হলো এটা তার প্রকৃত জন্মদিন নয়। এমনকি এটা তার দুই নম্বর জন্মদিনও নয়। এটি তার গোটা পাঁচেক জন্মদিনের একটি।
যে দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় সেই দিনটিতে আনন্দ ফূর্তি করার উদ্দেশ্যে তিনি এই দিনটিকে জন্মদিন হিসেবে বেছে নিয়েছেন।
সম্ভবত তিনি ভেবেছিলেন তার যেহেতু কোন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নেই তাই বছরের যে কোন দিনকে জন্মদিন হিসেবে বেছে নিতে তার অসুবিধা নেই। কিন্তু তিনি ভুল ভেবেছিলেন। কারণ বিয়ের কাবিন নামা, পাসপোর্ট, ক্লাস নাইনের রেজিস্ট্রেশন ইত্যাদি নানা নথিতে তার জন্মদিনের উল্লেখ আছে। সেই সব নথিগুলোর একেকটিতে একেক তারিখ আছে; কিন্তু কোনটিতেই তার জন্মদিন হিসেবে ১৫ আগস্টের উল্লেখ নেই। তারপরও তিনি কিছু দুষ্ট বুদ্ধির বিএনপি নেতার কুপরামর্শে প্রতি বছর ১৫ আগস্ট তারিখে ঘটা করে জন্মদিন পালন করে আসছেন।
দেশে কয়েক কোটি মানুষ বিএনপি'র সমর্থক যারা তাকে পছন্দ করে। তার মত মানুষের পক্ষে এধরণের নোংরামি শোভা পায় না-এটা তাকে বুঝতে হবে। মানুষ নোংরামী পছন্দ করে না।
তাই, নিজ দলের সমর্থকদের ও জাতিকে তিনি কোনক্রমেই লজ্জার মুখে ফেলতে পারেন না।
বেগম খালেদা জিয়াঃ জাতিকে লজ্জিত করবেন না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২০টি মন্তব্য ১৬টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।