somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অধিকারের বার্ষিক প্রতিবেদন প্রকাশ : ২০১২ সালে ২৪ গুম বিচারবহির্ভূত হত্যা ৭০ : !!আপনার চোখে ৪ বছরের অর্জন-ব্যর্থতা!!

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লিগের ৪ বছরের খতিয়ান মিলাতে প্রধানমন্ত্রীর বর্ষ পূর্তি ভাষনের কল্পিত স্বর্গোদ্যানের একি ভয়াবহ চিত্র!!!!!!

মানবাধিকার সংগঠন অধিকার-এর বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে ৭০ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা ২৪ জন গুম, জেলহেফাজতে ৬৩ জনের মৃত্যু এবং বিএসএফ কর্তৃক ৩৮ জন বাংলাদেশীকে হত্যা, ৭৪ জন বাংলাদেশী অপহৃত এবং ১০০ জন বাংলাদেশী নির্যাতনের শিকার হন।

সরকার ভারতকে ‘বন্ধু রাষ্ট্র’ হিসেবে বারবার উল্লেখ করে ট্রানজিটসহ বিভিন্ন সুবিধা দিলেও বন্ধুত্বের কোনো নিদর্শন দেশের জনগণ দেখতে পায়নি। সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক নির্বিচারে নিরস্ত্র বাংলাদেশীদের হত্যা, নির্যাতন, অপহরণ গত বছরগুলোর তুলনায় অনেক বেড়ে গেছে। বিএসএফ ১২০২ সীমানা পিলারের ৬-এস পিলার অতিক্রম করে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করে বাংলাদেশীদের অপহরণ করে। দেশের ভেতর রাজনৈতিক সহিংসতায় ১৭১৬১ জন আহত আর ১৬৯ জন নিহত হন।
২০১২ সালে ৫ জন সাংবাদিক নিহত, ১৬১ জন আহত, ৬৩ জন হুমকির সম্মুখীন, ১০ জন আক্রমণের শিকার, ৫০ জন লাঞ্ছিত এবং ১ জন র্যাব ও ১ জন ডিবি পুলিশের হাতে নির্যাতিত হন। ওই বছরের ১৩ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিমের সঙ্গে বেলজিয়াম প্রবাসী একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞের মধ্যে স্কাইপ কথোপকথন প্রকাশের জন্য দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। অথচ রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে আইনানুযায়ী কোনো পূর্বানুমতি নেয়া হয়নি।
প্রতিবেদনটিতে বলা হয়, মানবাধিকার সমুন্নত রাখার প্রশ্নে সরকার আন্তর্জাতিক সম্প্র্রদায় এবং মানবাধিকার কর্মীদের কাছে দেয়া নিজের অঙ্গীকার ভঙ্গ করে একটি সম্পূর্ণ বিপরীত অবস্থান নেয়। বিচারবিভাগকে তোয়াক্কা না করে সরকার ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া খুন, ধর্ষণ, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখার মতো অনেক মামলা ‘রাজনৈতিক হয়রানিমূলক মামলা’ হিসেবে চিহ্নিত করে গত বছর প্রত্যাহার করেছে।

সূত্র: ক্লিক করুন


এর তথ্য এবং সত্যে কোন ঘাটতি থাকলে যথাযথ প্রমাণ সাপেক্ষে যে কোন নাগরিক অধিকারের বিরুদ্ধেআদালতের স্মরনাপন্ন হতে পারেন।
কিন্তু এই তথ্য এবং সত্যের যে বাস্তবতা সমাজে দৃশ্যমান- তাতে কি আমাদের কথিত ভোট ভাতের অধিকার অর্জিত হলেও ( ভাত খাব আর ভোট দেব!! আর কোন মৌলিক অধিকারের নিশ্চয়তার দরকার নাই :(( :( )!!!!! বাংলাদেশী িহেসেব বিশ্ব দরবারে কতটুকু মান অর্জন হয়েছে, আর বিলিয়ন ডলার ক্যাশ সহ প্রধানমন্ত্রী তনয় জেএফকে কে ধরা খাওয়া সহ সার্বিক মূল্যায়নে কতটুকু স্খলন হয়েছে- ভাবতে হবে বৈকি!

আপনার চোখে ৪ বছরের অর্জন-ব্যর্থতা মূল্যায়ন করুন।


৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

উহ শব্দ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৮

উহ শব্দ
সাইফুল ইসলাম সাঈফ

হে আমার পালনকর্তা তোমার ইবাদত করি
তবে নিয়মিত না, মাঝে মাঝে
মনের জোর হারাই, অনেক কথায়
গাফিলতি করি বহু পরিস্থিতি কারণে
তবে মানি তুমি এক অদ্বিতীয়
তুমি একমাত্র সৃষ্টিকর্তা।
তুমি বলেছ পিতা-মাতার সাথে... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×