somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল গণতন্ত্রের অবরুদ্ধতা!!! একজন সম্পাদকের অবরুদ্ধ জীবনের মাসপূর্তি!!! আমরা কোথায় যাচ্ছি???

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিসেম্বরের প্রথম দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকের স্কাইপ সংলাপ তার পত্রিকায় ছাপা হয়। পরে তার নামে করা হয় রাষ্ট্রদ্রোহ মামলা। গত ১৩ ডিসেম্বর থেকে তিনি কারওয়ান বাজারে তার পত্রিকার অফিসে অবস্থান করছেন। রোববার তার এ ‘অবরুদ্ধ জীবনের’ এক মাস হতে যাচ্ছে। এ ব্যাপারে নতুন বার্তা ডটকমের মুখোমুখি হন মাহমুদুর রহমান। সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি তার মত প্রকাশ করেন অত্যন্ত খোলামেলাভাবে। সাক্ষাত্কারটি নিয়েছেন হাসান সাঈদ।
নতুন বার্তা ডটকম : আপনার অবরুদ্ধ দিন-রাত কেমন কাটছে?
মাহমুদুর রহমান : ৩০ দিন ধরে এ অবস্থা। এক্ষেত্রে পজিটিভ দিকও আছে। সবসময় পত্রিকায় সময় দিতে পারছি। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করার সুযোগ থাকছে। প্রায় দিনই রাত দুটো বেজে যায়। পড়ন্ত বেলায় সংবাদপত্র-জগতে এসেছি। শেখার যতটুকু ফাঁক তো ছিল সেটা এখন পূরণ করতে পারছি। আর একটা বিষয় হলো, এখন নিরিবিলি লিখতে পারছি। সামনের বইমেলায় আমার লেখা দুটো বই আসছে। আর একটা আসছে আমার সম্পাদনার বই। সেটা সুশাসন ও দুর্নীতি বিষয়ে।
আর অবরুদ্ধ অবস্থায় থাকার একটা কষ্ট তো আছেই। সবসময় নিজেকে আবদ্ধ মনে হয়। যতটা না শারীরিকভাবে, তার চেয়ে মানসিকভাবেই যেন বেশি অবরুদ্ধ। নিজেকে আর স্বাধীন নাগরিক মনে হয় না। পরিবার থেকে একেবারে বিচ্ছিন্ন। পরিবারে আমার মা ও স্ত্রী আছেন। মায়ের বয়স ৭৫। এ বয়সে তার একমাত্র সন্তানকে ছেড়ে তিনি আছেন। এটা ভেবে খুবই খারাপ লাগে।
নতুন বার্তা ডটকম : অনেকে বলছেন, আপনি বাইরে বের হলে গ্রেফতার বা গুম হয়ে যেতে পারেন।
মাহমুদুর রহমান : হ্যাঁ, সঠিক ও বাস্তবসম্মত আলোচনা হচ্ছে। বাইরে থেকে গ্রেফতার, আর অফিস থেকে গ্রেফতার-এক্ষেত্রে আদর্শগত একটা পার্থক্য আছে। লড়াই করছি পত্রিকার সম্মান বাঁচানোর জন্য। দেখুন, একটা সংবাদপত্রের রিপোর্টারের কাজ হলো রিপোর্ট জমা দেয়া। আর সম্পাদকের কাজ রিপোর্টটি প্রকাশ করা হবে কি না সেই সিদ্ধান্ত নেয়া। আপনারা জানেন, সম্প্রতি আমার দেশ পত্রিকায় একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমার কাছে মনে হয়েছে, রিপোর্টটি প্রকাশ করা দরকার। তাই সেটি প্রকাশ করেছি। আমি আমার দায়িত্ব পালন করেছি। কিন্তু সরকার আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলায় দিয়েছে। এর আগে ২০১০’র মাঝামাঝি সময়ে আমাকে গ্রেফতার করা হয় একজন নাগরিকের জিডির ভিত্তিতে। কিন্তু এবারের সিচ্যুয়েশন ভিন্ন। এবার আমার নামে মামলা করেছেন একজন আইনজীবী। যে ধরনের মামলা করা হয়েছে, তাতে আসামি জামিন অযোগ্য। প্রয়োজন মনে করলে সরকার যে কোনো সময় আমাকে গ্রেফতার করতে পারে। কিন্তু সেটা করছে না। এখানেই রহস্য। যদি বাইরে বের হই, তাহলে হয়তো সরকারের কোনো লোক আমাকে গুম করতে পারে। গুম করে হয়তো বলতে পারে, ‘না, আমরা তো গ্রেফতার করিনি।’ সে হিসেবে অফিসই আমার জন্য নিরাপদ।
নতুন বার্তা ডটকম : অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আপনার বিষয়ে বিবৃতি দিয়েছে। কিন্তু দেশের বেশিরভাগ মানবাধিকার সংগঠনই নীরব। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী?
মাহমুদুর রহমান : এক্ষেত্রে আমার জবাব দেয়া কঠিন। জবাব ওই মানবাধিকার সংগঠনগুলোই ভালো দিতে পারবে। তবে আমার বক্তব্য হলো, এই সংগঠনগুলোতেও রাজনীতিকীকরণ হয়েছে। দেখা যায়, কোনো এক সরকারের সময়ে কোনো কোনো মানবাধিকার সংগঠন খুব তত্পর, আবার অন্য কোনো সরকারের সময় তাদের সেই তত্পরতা দেখা যায় না।
দিল্লির ঘটনাই ধরুন। সেখানে এক তরুণী যৌন নির্যাতনের শিকার হলো। এ ঘটনার পর বাংলাদেশেও এ ধরনের অনেক ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের দেশের নারীবাদী সংগঠন ‘জাতীয় মহিলা পরিষদ’ এক্ষেত্রে নীরব। তাদের কোনো অবস্থান এখানে নেই। নব্বইয়ের দশকে ইয়াসমিন লাঞ্ছনার ঘটনার কথাই ধরুন। সেসময় এ ব্যাপারে তখনকার বিরোধী দল আওয়ামী লীগ আন্দোলনে নামে। জাতীয় মহিলা পরিষদও ছিল ব্যাপক সক্রিয়। সেই মহিলা পরিষদ কিন্তু এবার নীরব। ......

পুরো সাক্ষাৎকার....
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×