somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম -ইসলামের, কোরআনের আয়াতে সু-প্রতিষ্ঠিত বিধানের বিরুদ্ধে দাড়ানোর সাহস পান কোথা থেকে????

২২ শে জুন, ২০১৩ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুসলিম পারিবারিক আইন সংশোধন করে মেয়ে সন্তানকেও বাবার সম্পত্তির পূর্ণ উত্তরাধিকারি হিসেবে গণ্য করার প্রস্তাব করেছেন সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।
এর পাশাপাশি মুসলিম পুরুষদের একাধিক বিয়ের সুযোগ বন্ধ করার পক্ষেও মত দিয়েছেন তিনি।
শনিবার রাজধানীতে ফৌজদারি কার্যবিধি সংশোধনবিষয়ক বিলের খসড়া নিয়ে এক মতবিনিময় সভায় এসব প্রস্তাব করেন অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, আইয়ুব খান আইন প্রণীত মুসলিম পারিবারিক আইন সংশোধন করে দাদার উপস্থিতিতে বাবার মৃত্যু হলেও সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে তাকে জীবিত ধরে বণ্টনের হিসাবের বিধান করা হয়েছে।
এ সংশোধনীর ফলে হাজার হাজার পরিবার ও সন্তান উপকৃত হয়েছে উল্লেখ করে মাহবুবে আলম কোনো পরিবারে শুধু মেয়ে সন্তান থাকলেও সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলে হিসেবে গণ্য করার প্রস্তাব করেন।
“এখন কোনো পরিবারে ছেলে সন্তান না থাকলেও ধরে নিতে হবে, ছেলে সন্তান আছে।”
প্রচলিত আইনে, ছেলে সন্তানবিহীন কোনো ব্যক্তির মৃত্যু হলে তার মেয়েরা সম্পূর্ণ সম্পত্তি পায় না। সেখানে সম্পত্তির অংশীদার হয় প্রয়াতের ভাইয়েরা।
এক্ষেত্রে মেয়ে একজন হলে মৃত ব্যক্তির মোট সম্পত্তির অর্ধেক পাবে। আর একাধিক মেয়ে হলে তারা মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে। বাকিটা মৃতব্যক্তির ভাই বা ভাইয়েরা পাবেন।
তবে মৃতব্যক্তি জীবিত থাকতে মেয়ে বা মেয়েদেরকে সম্পূর্ণ সম্পত্তি দান করে গেলে মেয়েরাই সম্পূর্ণ সম্পত্তি পাবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, “আরেকটি বিষয়, দ্বিতীয় বিয়ের সুযোগ যে কোনোভাবে বন্ধ করতেই হবে। কারণ এটা অসংখ্য নারীর কান্নার কারণ।”
তিনি বলেন, স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইলে তাতে বাধা দেয়ার সামর্থ্য দেশের অধিকাংশ নারীর নেই। তাই এটা আইনগতভাবেই করতে হবে।
“সাড়ে চার বছরের অ্যাটর্নি জেনারেল থাকতে কত নারীর কান্না যে আমি দেখেছি, তার কোনো হিসাব নেই।”

সংবাদ সূত্র

বলি দেশে হচ্ছেটা কি?

তিনি কি ইসলাম এবং কোরআন কে চ্যালেঞ্জ করছেননা। যা মূলত আল্লাহকেই চ্যালেঞ্জ করার শামিল।

কোরআনে যে বিধানাবলী তা অকাট্য, নির্ভুল । মুসলমান মাত্রই এই বিশ্বাস তার ঈমানের মৌলিক অংশ। অথচ তিনি বির্তকিত কিছু যুক্তি আর না বোঝা কিছু তর্ককে ভিত্তি ধরে কি করে এতবড় সিদ্ধান্ত নিতে সাহস পেলেন????

এ বিষয়ে আপনাদের জ্ঞানগর্ভ মন্তব্য এবং সূত্র দিয়ে বিষয়টির রহস্য উন্মোচনে এগিয়ে আসুন।


সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৩ রাত ৮:৫৪
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×