somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুজিব থেকে জিয়া অতঃপর আজকের বাংলাদেশ!!!!! দেশপ্রেমিকের ইউটোপিয়া!

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা দল চাই-
একদল দেশপ্রিমকে পরিপূর্ণ ।

যারা মুছে দেবে সকল বিভাজন।

শুধু দেশ, দেশ মাতৃকা আর জনতার প্রতি
যাদের সকল দায়বদ্ধতা।।

যারা হাজার বছরের ইতিহাসকে শ্রদ্ধায়
পক্ষপাতহীন তুলে আনবে
হৃদয়ে- হৃদয়ে- শক্তি, চেতনা
আর আত্ম পরিচয়ের বীজ হিসেবে।

সেই পুন্ড্র, রাঢ় সমতট থেকে
বখতিয়ার খিলজি হয়ে
সিরাজের বাংলার পথ ধরে
তিতুমির, মজনু শাহ, সূর্যসেন..
সরোয়ার্দি,শেরে বাংলা, ভাসানি,

যারা জাতির পিতাকে
জাতির পিতা বলবে অবলীলায়!
বুক ফলিয়ে, গর্বে, দৃঢ় উচ্চারনে।

আবার নিঃসংকোচে
আলোচনা করবে তার প্রশাসনিক
শাসনতান্ত্রিক ভুলচুক। তাবেদার
চাটুকারের চাটামিতে, দেশীয়
আন্র্তজাতিক ষড়যন্ত্রে -দেশ পরিচালনায়
ব্যর্থতাকে আড়াল করতে
মিথ্যার প্রয়োজন বোধ করবেনা।
কারণ দোষে গুনেই মানুষ।।

জাতির পিতার তিরোধানে
সুবিধাবাদী দলীয়দের আড়াল করতে
কোন মিথ্যার দেয়াল প্রয়োজন নেই;
সত্য স্বীকার না করলেই তা মিথ্যা হয়ে যায় না্।

সেই দুর্যোগের পক্ষপাতহীন সত্যকে তুলে আনবে
জাতির অগ্রগতির স্বার্থে, নির্মোহ, খাদহীন সত্য।

৭১এ জিয়াউর রহমানের সেই সাহসী সিদ্ধান্ত
কোন চাটারের চাটামিতে মিথ্যা হবেনা,
তাকে তাঁর স্থানে রাখবে, দাড়ি, কমা
কিংবা কথ্য প‌্যাচের ফুলঝুড়িতে নয়
সাবলিল, যেমন ছিল কালুর ঘাটের ঘোষনা
সময়ের প্রয়োজনে বুলন্দ, বজ্রকঠিন
সাহসের আশ্বাস ৭ কোটি জনতার ।

আবার তাঁর ভুলকেও অবলীলায় স্বীকারে
মাহাত্ব কমেনা, বরং বাড়ে।
অন্ধ আনুগত্যের চেয়ে চাই
বিদ্রোহী বন্ধু।

চাই ভবিষ্যতের স্বপ্ন দেখা নেতা
শুধু কথার কচকচানিতে নয়-
বাস্তবের ভিটিতে দাড়িয়ে
দূর স্বপ্নকে সত্য আর কর্মযোগে
সত্যে পরিণত করবে- বাংলার মাহাথির হয়ে।

বন্ধুত্বের আড়ালে শোষনকে যে শোষন বলতে পারে
কৃতজ্ঞতার নামে যে মাথা নত না করে
শত্রুর রক্থচক্ষুর সামনে যে ড্রাগন চোখ করে তাকায়
স্বার্থ লোভ মোহ হীন- আত্ম পরিচয়ে উজ্জীবিত...

আমাদের কি নেই?
আছে ৩২ কোটি হাত।
আছে প্রকৃতির অফুরন্ত ভান্ডার
আছে অঢেল খনিজ,
আছে দিগন্তহীন বঙ্গোপসাগর.....

আর কি চাই?
শুধু চাই দেশপ্রমিক, দেশদরদি নেতা।
আমরা এগিয়ে যাব মিলেনিয়ামের পথে-
আমাদের গর্বিত সত্য ইতিহাস নিয়ে
আমাদের মেধা মনন আর প্রেম বিশ্বখ্যাত।

সাফল্যতো আমাদেরই।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×