মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে কি না- তা জানা যাবে ২ সেপ্টেম্বর।
বিচারপতি ফজলে কবির নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার শুনানি শেষে আদেশের এই তারিখ নির্ধারণ করেন।
এক বিবৃতিতে গোলাম আযমের বিচারকে ‘ত্রুটিপূর্ণ’ এবং বিচারকদের ‘পক্ষপাতদুষ্ট’ বলায় মঙ্গলবার এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার এই অভিযোগ আনে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
খুবই ভাল এবং চমৎকার সংবাদ। দেশে আইনের শাসনের বিকাশ এবং প্রভাবে পুরা জাতি সন্তুষ্ট। ব্যাক্তি বা সংস্থা দেশী বা আন্র্তজাতিক যেই হউক, যাই হোকনা কেন- কেউ আইনের উর্ধে নয়। এটা আশ্বাস এবং আশাও বটে।
কিন্তু তারাই আবার চমকে যায় জাতির প্রধানের, সরকারের আদালত অবদাননা দেখে!
কি চমকে গেলেন?
আদালত অবমাননা কাকে বলে? আদালতের আদেশ অমান্য, আংশিক মান্য, আদালতের বিরুদ্ধে মন্তব্য, আদালতের কাযক্রম নিয়ে প্রশ্ন তোলা বা সংশ্লিষ্ট প্রযোজ্য সকল কিছূ।
আজকে জাতির সামনে যে নো ওয়ে অভ রিটার্ণ এসেছে- যেখানে প্রধানমন্ত্রী/সরকার একচুলও না নড়ার ঘোষনা দিয়ে ষ্ট্যান্ড পরিস্কার করে ঠায় বসে আছেন- এর মাধ্যমে কি তিনি আদালত অবমাননা করেন নি?
যেই আদালতের আদেশ বলে ১৫তম সংশোধনী, আর যেই সংশোধনী এবং যেই সংবিধানের দোহাই দিয়ে হার্ডলাইনে সরকার, সেখানেই তো সমস্যার সমাধান।
আদালত ষ্পষ্ট করে যেখানে বলেছে-
Caretaker government may hold next 2 JS polls for 'safety'
পরবর্তী ২টা নির্বাচন করার যে অপশন আদালত দিয়েছে/রেখেছে ফর সেফটি, সেটা মেনে অনুসরন করলেইতো কোন সমস্যাই থাকে না। জাতিও নিরাপত্তাবোধ করে।
তবে কি বলা যায় না- সেই অপশন অসনুসরন না করার মাধ্যমে আদালত অবমাননা করা হচ্ছে!!!!
এবং জাতি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে চেয়ে আছে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


