পৃথিবীর কোন বিপ্লব
কোন বদল
কোন গণজাগরণ
কোন অনুমতির অপেক্ষায় থাকেনি।
৫২, ৬৯, ৭১ কিংবা ৯০দেশে বা বিদেশে সর্বত্রই
গণজাগরনের মুখে টেকেনি কোন স্বৈরাচার!
তুমি ব্যবহারে পাবে তার আসল পরিচয়।
ক্রমাগত অত্যাচারের পরও
ধ্বংস, জুলুম নিপীড়নের পরওকি
চিনতে পারোনা?
স্বৈরাচারের কাছে কিসের অনুমতি চাও তুমি?
আইয়ুব খান, ইয়াহিয়ার কাছে
শেখ মুজিব কি অনুমতি নিয়ে আন্দোলন করেছে?
যেই জনতার মঙ্গলে তোমার রাজনীতি
সকল জনতা চায় পরিবর্তন।
না বোঝারতো কিছূ নেই
সিটিতে তুমি পেয়েছো ইশারা
নাভীশ্বাস ওঠা মানুষ
চায় মুক্তি,
চায় নিশ্চিন্ত নিশ্বাস নিতে-
এখনো কেন দ্বিধা তোমার
ডাক দাও উদাত্ত আহবানে
ছেটে ফেল চারপাশের যত
চাটুকার আর দালালদের
নতুন রক্তে, নতুন ওয়াদায়
নতুন প্রত্যাশায় নতুন ভোরের
নতুন ডাকের অপেক্ষায় কোটি কোটি প্রাণ।
তো, হয়ে যাক- দিন বদলের শুরু
যুদ্ধের ময়দানে সুশীলতার স্থান কোথায়?
যে মুগরের ভাষা বোঝে তাকে
সুন্দরতম বাক্যতেতো মানানো যাবে না।
যেখানে যেমন, যেখানে যা
তাই নিয়ে, হোক তবে
দিন বদলের শুরু নতুন আশ্বাসে।।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


