somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাগলা রাজার ইতিবৃত্ত: নব্য পাগলের দাবী - চাকরি পেতে ছাত্রলীগের রেজাল্টের প্রয়োজন নেই!তাদের গায়ে থাকা ক্ষতচিহ্নই তাদের বড় যোগ্যতা।.....

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক নিষ্ঠুর পাগলা রাজা এবং তার ডাইনি মায়ের ইতিকথা! যে তার পাগলামী স্বেচ্ছাচারিতা আর অত্যাচারের শেষে-উন্মাদ হয়ে গিয়েছিলো- এবং তাকে মৃত্যু উপহার দেবার মতো বন্ধুও তার আশেপাশে ছিল না। সেই নিরোর কাহিনী -গোলাম মাওলা রণি ভাইয়ের লেখা পথহারা নাবিক ভাইয়ের ব্লগে মাত্র পড়া শেষ করে বাংলা নিউজে গেলাম।

খবরটি পড়তেই আতকে উঠলাম!!

আমরা কি আবারও সেই পাগলা রাজার আমলেই চলে গেলাম!! নাকি পাগলা রাজার পুনরাবির্ভাব ঘটল!!!!!!

আপনারাও দেখূনতো- ঘটনা কি?

চাকরি পেতে ছাত্রলীগের রেজাল্টের প্রয়োজন নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগের সব কর্মীকে চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুল আজিজ।

সোমবার বঙ্গবন্ধুর ৯৫তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার আয়োজনে আলোচনা সভায় তিনি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপির কাছে এ দাবি জানান।

তিনি বলেন, বিভিন্ন কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা আমন্ত্রিত অতিথির কাছে বিভিন্ন দাবির ফিরিস্তি তুলে ধরেন। আজ তারা কোনো দাবি জানাননি। তাদের পক্ষ থেকে আমিই দাবি জানাচ্ছি যে, ছাত্রলীগের সকল নেতাকর্মীকে চাকরি দিতে হবে।

অধ্যাপক আবদুল আজিজ বলেন, আমি ছাত্রলীগের এক নেতাকে নিয়ে এক মন্ত্রীর কাছে গিয়েছিলাম চাকরির জন্য। কিন্তু ওই ছাত্রলীগ নেতার সব কয়টিতে ‘থার্ড ক্লাস’ থাকায় মন্ত্রী চাকরি দিতে অস্বীকৃতি জানান। তখন আমি ওই ছাত্রলীগ নেতার জামা খুলে তার গায়ে থাকা ক্ষতচিহ্ন দেখাতে বলি।

তিনি বলেন, ছাত্রলীগের নেতাদের রেজাল্টের প্রয়োজন নেই। তাদের গায়ে থাকা ক্ষতচিহ্নই তাদের বড় যোগ্যতা। তাদের আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই। !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

যদিও প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর অবশ্য তার দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন।



তবে আর কি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দাও। দলীয় কার্যালয়ের শাখা খুলে দাও গ্রামে গ্রামে। সুস্থতা, ভব্যতা, সংযম, গণতন্ত্রের বদলে গায়ে থাকা ক্ষতচিহ্নের জমানা চালু করে দাও। আইন প্রশাসন বিচার ব্যবস্থা সব আর কি দরকার! কারণ ক্ষচিহ্ন হতে হলে সেই এগ্রেসিভ মানসিকতাইতো থাকা চাই! ব্যাস।
ক্ষতচিহ্ন দেখিয়ে হয়ে যাবে চাকরী। !!!!!!

বলি হচ্ছেটা কি?
এরা দেশের সবচে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক! দলীয় লেজুর বৃত্তির জন্য এতটাই উন্মাদ হতে হয়!
পাগলা রাজা -নিরো বুঝি লজ্জায় আবার আরেকবার মরত এই চাটুকার,বিবেকহীন নির্লজ্জ বাক্য শূনে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:১২
৫টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৯

লিখেছেন রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭



সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন

×