তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজাদের তোপে দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে মাত্র ১০৫ রানে অলআউট করেছে বাংলাদেশ।
১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে থাকা স্বাগতিক জয়ের জন্য লক্ষ্য ১০৬ রান। চলতি বছরে এখন পর্যন্ত টানা আট ম্যাচ হারা বাংলাদেশকে ছোট লক্ষ্য এনে দেয়ার কৃতিত্ব অভিষেকে দেশের প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট নেয়া তাসকিনের।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২৫ ওভার ৩ বলে অলআউট হয়ে যায় ভারত। বাংলাদেশের বিপক্ষে এই প্রথম এতো কম ওভারে অলআউট হল দলটি।
বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ডও গড়লো তারা। বাংলাদেশের বিপক্ষে তাদের আগের সর্বনিম্ন রান ছিল ১৯১। ২০০৭ সালের বিশ্বকাপে পোর্ট অব স্পেনে এই রান করেছিল তারা।
গ্রেট জব টাইগারস!!!!!!!!!!!!!!!
ক্যারি অন!!!
সিরিজ বিজয়ে থামুক এই বিজয় রথ।
সূত্র:http://bangla.bdnews24.com/cricket/article804966.bdnews
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



