মাত্র ৫৮ রানে অল আউটের লজ্জ্বা দু দুবার পেল বাংলাদেশ। জাতি হিসাবে ১৬ কোটি মানুষ এই লজ্জ্বায় অধোবদন!!!!
তাদের ভালবাসার ক্রিকেট তাদের যেমন আনন্দ দিয়েছে ক্ষনিকের ... তারচে লজ্জ্বা আর ব্যাথা দিয়েছে অনেক বেশি।
ক্রিকেটার নির্বাচনে আত্মীয়তা, মামা-খালু, রাজনীতির কু প্রভাব নিয়ে সকলেই অবহিত। যার পরিণতিতে বারবার লজ্জ্বার পরও না বিসিবির কোন ব্যাখ্যা আছে ? না তাদের কোন মাথাব্যথা আছে? না পরিবর্তন বা বিজয়ের স্বপ্নে কো পরিকল্পনা মিশন ভিশন আছে!!!!! যা সত্যি হতাশার।
পুরা জাতি কিছু লোকের অবিমৃশ্যকারীতার ফল ভোগ করতে পারে না। তাদের খামখেয়ালীর জন্য জাতিগত ভাবে বিশ্ব দরবারে লজ্জ্বায় মাথা হেট করতে পারেনা।
এ থেকে মুক্তির উপায় কি?
একটা মানসম্পন্ন ক্রিকেট দল। যা হবে যোগ্যতার ভিত্তিতে। পারফর্মমেন্সের ভিত্তিতে।
প্রথমেই নির্বাচন সিস্টেমকে বদল করতে হবে। দল নির্বাচনকে আরও গণতান্ত্রিক এবং সফল করতে -
@ নির্বাচক বোর্ডে ক্রিকেট বোদ্ধাদের অন্তর্ভূক্ত করতে হবে। ৫:৩ বা এইরকম রেশিওতে।
@ পারফর্মেন্সের ভিত্তিতে পয়েন্ট/স্কোর অনুসারে প্রস্তাবিত একাদশের জন্য নূন্য ২২ জনের নাম প্রস্তাবে থাকবে।
@ ২২ জন থেকে ক্রিকেট পাগল দর্শকের পছন্দ করার জন্য এসএএমএস অপশন থাকবে।
@ নির্বাচক তালীকা থেকে দর্শক এসএমএস ভোটে সর্বোচ্চ ভোট , স্কোর, এবং নির্বাচক মতামতে ত্রয়ী অপশনে সেরা একাদশ বাছাই হোক।
আশা করা যায় এরপর হারজিত যাই হোক সকলেই তখন বাস্তব সত্যটা মাথা পেতে নেবে। এবং এটলিষ্ট এইরকম লজ্জ্বাজনত হার দেখতে হবেনা।
সুপ্রিয় পাঠক আপনার অভিজ্ঞ মতামত তুলে ধরুন মন্তব্যের ঘরে।
দেশকে ভালবেসে
ক্রিকেটকে ভালবেসে
নিজের আত্মমর্যাদা আর সম্মানকে ভালবেসে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



