somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজে সচেতন হোন অন্যকেও সতর্ক করুন- এপয়েন্টমেন্ট লেটার বানিজ্য! প্রতারণার নতুন ধারা!!!

১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুত দিন পর অবাক হইলাম।


মেইল চেক করতে গিয়া দেখী আমার নামে এপয়েন্টমেন্ট লেটার!!!!!!!

আমিতো সদ্য কোন দেশি কোম্পানীতে আবেদন পাঠাইনি! তবে!
দেশকি এতই এগিয়ে গেল- অনলাইনেই খুইজা তাদের যোগ্য লোককে বিনা আবেদনেই সিলেক্ট করা শুরু করলো!!!! বাহ বেশতো! ডিজিটাল অগ্রগতি বলে কথা ;) ভেবে

চোখ কচলাইয়া ডাউনলোড দিলাম!
৩ পাতার পিডিএফ এটাচমেন্ট।

বহুত ধৈর্যে বহুত কষ্টে পইড়া শেষ কইরা পোষ্ট দেয়ার কতর্ব্য তাড়না পীড়িত করিল! কে জানে না জেনে যদি কেউ আবার যোগদান করতে চলে যায়!

মোহাম্মাদ গোলাম ছারোয়ার
( ম্যানেজার প্রশাসন )
অফিস ঃ- বাংলাদেশ লজিষ্ট্রিক সার্ভিসেস্ লিমিটেড (বি.এল.এস),জিলানী মার্কেট (দ্বিতীয় তলা) বোর্ড বাজার, গাজীপুর সদর। ফোন ঃ- ০১৯১১ ৫০ ৭০ ৯১।
লোকেশন ঃ- জালাল শপিং সেন্টার এর পশ্চিম পার্শ্বে। অফিস টাইম ০৯টা হইতে ০৫ টা এর আগে বা পরে ফোন করবেন না।

উল্লেখিত জনাব ম্যানেজার প্রশাসন স্বাক্ষরিত চিঠিতে সংক্ষেপে যাহা বলা হইয়াছে-

@ বিনা আবেদনে বিনা লিখিত পরীক্ষায়ই আপনি নির্বাচিত। শুধূ ভাইবা দিতে হইবে!
@ প্রথমে আপনাকে মাত্র ২৫০০ টাকা কোম্পানীকে সার্ভিস! চার্জ বাবাদ দিতে হইবে!
হেনতেন ব্লা ব্লা শেষে তা অফেরত যোগ্য!
@ আপনার চাকুরী হইবেই!
@আপনার ইচ্ছামত স্থানে নিয়োগ পাইবেন!
@তাদের কথিত প্রশিক্ষনের জন্য ২০ দিন থাকতে হবে- তাহাতে কত খরচ তাহা অবশ্য উল্লেখ নাই! বকরা গিলোটিনে মাথা রাখিলে টের পাইবে হয়ত ;)

তাদের ভাষায় দেখুন-
====
"" আমাদের চাহিদা মোতাবেক ও শর্ত অনুযায়ী প্্রয়োজনীয় কাগজ-পত্রাদী জমা দেওয়ার পর চুড়ান্ত ভাবে নিয়োগ প্রদান করা হবে। আপনি যদি চাকরি করতে অনিচ্ছুক হোন তা যদি আপনার ব্যক্তিগত/ পারিবারিক সমস্যা জনিত বা অন্য যে কোন কারণে হয়,সেই ক্ষেত্রে আপনি আমাদের-কে মোবাইল/ই-মেইল এর মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন,তাহলে হয়তো আমরা অন্য কাউকে এই চাকরি-টা করার সুযোগ দিতে পারবো।
উল্লেখিত তারিখের দিন যদি প্রাকৃতিক দূর্যোগ/বিলম্বে ই-মেইল প্রাপিÍ/অসুস্থতা/অথবা অন্য যে কোন সমস্যা জনিত কারণে আপনি ঐ দিন অংশ গ্্রহন করতে না পারেন,তাহলে তার পরের দিন

উপরে বর্ণিত উল্লেখিত সময়ের মধ্যে অংশ গ্্রহন করিবেন। যথাযথ তারিখ এর আগে কোন প্রকার নিয়োগ করা হবে না,বিধায় অনুগ্রহ করে উল্লেখিত তারিখ ও সময়ের আগে অফিসের সাথে সরাসরি নিয়োগ সμান্ত বিষয় নিয়ে কোন প্রকারের যোগাযোগ করিবেন না। বিলম্বে ই-মেইল প্্রাপ্ত হইলে পরবর্তী নির্দেশনার জন্য সাপোর্ট ফোন/
ই-মেইল এ যোগাযোগ করিবেন। যোগদান পত্র এর প্রিন্ট কপি এবং প্্রয়োজনীয় কাগজ-পত্রাদী ছাড়া সাক্ষাতকারের জন্য আসবেন না।

(০৩) ইন্টারভিউ/ভাইভা ঃ- আপনার নিকট চাকরি-টা মনবোত হলে আপনি সরাসরি যোগদান করতে পারবেন,আপনাকে কোন প্রকার লিখিত ইন্টারভিউ দিতে হবে না।
শুধু মাত্র ঐ দিন আপনার ভাইভা নেওয়া হবে এবং আপনার উপস্থিতি,কাগজপত্র,সরাসরি কথোপকথন,কাজের প্রতি আগ্রহ,মন-মানসিকতা,আপনার চাকরির চাহিদা
কেমন সেইটা দেখা হবে। আপনার সমস্ত কিছু যদি আমাদের কাছে গ্রহণ যোগ্য বলে মনে হয়,তাহলে ঐ দিন আপনার কাছ থেকে নিন্মে বর্ণিত কলাম-০৪ এর সার্ভিস চার্জ ২,৫০০/= (দুই হাজার পাঁচশত) টাকা মাত্র,সহ আপনার কাগজ পত্র জমা নেওয়া হবে এবং সেই সময়েই রিμুটমেন্ট করা হবে। আপনি আমাদের নিকট মনবোত :P
না হলে আপনার কাছ থেকে কোন কিছুই জমা নেওয়া হবে না। বেশীর ভাগ চাকরি প্রার্থী ঢাকায় ইন্টারভিউ দিতে আসতে চান না,কারণ যাতায়াত ভোগান্তি আর ইন্টারভিউ দেওয়ার মানে হলো চাকরির কোন নিশ্চয়তা নেই ! হতেও পারে আবার নাও হতে পারে,কাজেই একজন চাকরি প্রার্থী দূর থেকে টাকা পয়সা খরচ করে অনিশ্চয়তার মধ্যে ইন্টারভিউ দিতে আসতে চান না। বিধায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আমাদের প্রয়োজনের তাগিদে লিখিত ইন্টারভিউ ছাড়াই এই নিয়োগ দেওয়ার সিন্ধান্তে উপনিত হয়েছেন,এ ছাড়াও আমাদের কাজ সম্পর্কে আবেদনকৃত বেশির ভাগ প্রার্থীর কোন অভিজ্ঞতা নেই ! তাই লিখিত ইন্টারভিউ নিচ্ছি না,সেই হিসাবে আপনি
প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থী। অনভিজ্ঞদের প্রশিক্ষণের মাধ্যমে কাজ শিখিয়ে আমাদের কাজের উপযুক্ত করে গড়ে তুলবো। আমাদের নিকট কেবল মাত্র আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কাজ করার মত মানসিক প্্রস্তুতি গ্রহন যোগ্য হলেই আপনাকে চুড়ান্ত ভাবে নিয়োগ প্রদান করা হবে।
(০৪) ভেরিফিকেশন/প্রশিক্ষণ চার্জ/শর্ত সমূহ ঃ- প্রার্থী-কে ভালো-ভাবে জানার জন্য কোম্পানি হতে একটা ভেরিফিকেশন করা হয়,যেমন যে ঠিকানা ব্যবহার করা হয়েছে তা সঠিক কিনা,আপনার বিরুদ্ধে চলমান কোন মামলা-মোকদ্দমা আছে কিনা,আপনার শিক্ষাগত যোগ্যতা সঠিক কিনা ইত্যাদি। আপনার কাগজপত্র যাচাই-বাছাই প্রশিক্ষণের সময় আহার,বাসস্থান, ও অন্যানড়ব খরচ সহ সর্ব সাকুল্য প্রায় ৫,০০০/-, ৬,০০০/- (পাঁচ হাজার থেকে ছয় হাজার) টাকা কোম্পানির খরচ হতে পারে, যার ৫০% কোম্পানি বহন করে এবং ৫০% খরচ প্রার্থী-কে বহন করতে হয়,যাহাতে আপনার এবং কোম্পানির উভয়েরই যেন কোন প্রকার সমস্যা না হয়। কাজেই আপনাকে সর্ব সাকুল্য সার্ভিস চার্জ ২,৫০০/= (দুই হাজার পাঁচশত) টাকা মাত্র,রিμুটমেন্ট করার সময় ঐ দিন অফিসে জমা দিতে হবে,কাজেই আসার সময় আপনাকে সার্ভিস চার্জ সঙ্গে করে নিয়ে আসতে হবে। সার্ভিস চার্জের বিপরীতে টাকার রশিদ পাবেন। আপনার মনে প্রশড়ব জাগতে পারে কোম্পানি সব কিছু বহন করতে পারে আর এই টুকু খরচ বহন করতে পারবে না ? কোম্পানি অবশ্যই করতে পারে,কিন্তু আমরা মানুষ হিসাবে সব সময় নিজেদের সুবিধা-ভোগের কথা চিন্তা করি। যখন সবকিছু কোম্পানি বহন করে এবং আপনি সহজেই পেয়ে যান,এখানে আপনি কোন ধরা-বাধা নিয়মের মধ্যে নেই ! বিধায় প্রশিক্ষণ বা কাজের প্রতি সঠিক মূল্যায়ন হয় না! কাজেই আপনার জন্য এই ধরা-বাধা নিয়ম-টুকু তৈরী করা হয়েছে যাহাতে আপনি কাজের প্রতি মনযোগী হোন, কোম্পানির ও কোন প্রকার ক্ষতিসাধিত না হয়।""
===

তাদের এহেন বানান ষষ্ষ্ঠি সম্বলিত মিঠা কথায় ভাসিয়া অবাক হইয়া ভাবিতে লাগিলাম- এরপরেও দেশে বেকারত্বের অভিযোগ করা কি সমীচিন হইবে!
আহা! এত এত সুযোগ সুবিধা দিয়াও কোম্পানী লোক পায়না! আর দেশ নাকি বেকারত্বের ভারে কাহিল!!!!!


মাত্র কোটি বেকারের দেশে ১০ হাজার বেকারকেও যদি প্রতারিত করিতে পারে- ভাবুন কত ফান্ড হয়- আড়াই কোটি টাকা!!!!!
আশা করি পুলিশ প্রশাসন যথাযথ সময়ে তাদের ব্যাপারে সজাগ হইবে!
নচেত হাজার লক্ষ বেকার যুবকের কাছ থেকে বিশাল অংকের টাকা আত্মসাতের পর যেন হায় হায় করিতে না হয়!!!

নিজে সতর্ক হোন, সচেতন হোন! অন্যকে সচেতন করুন।





১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×