চেতনার শিলালিপি
০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ যদি ক্ষুদিরাম
ঘটাতো সে ঘটনা
সন্ত্রাসী, জঙ্গীর
পেতো বড় তকমা!
মাষ্টার দা’
সূর্য সেন
মিডিয়ার কাছে ঠিক
হয়ে যেত ভিলেন!
চে যদি এখানে
করতো চেষ্টা
গুম হয়ে যেত কবে
মিলতনা লাশটা।
প্রীতিলতা, তিতুমীর
সালাম জব্বার
প্রতিক্রিয়াশীলে পেত
অবহেলা নিরন্তর!
চেতনার বোধ গুলো
মরেছে বহু আগে
এখন যে বড় চামচ
আসনটা তার আগে!
চিরবুঘলকপুর
এই সোনা বাংলায়
একি দিন এলো
ভেবেই মরি হায়!
গণতন্ত্র নির্বাসনে
ভোট হল “কোট”
উন্নয়নের ধোয়াতলে
মানবাধিকার, ফুট!
তবু সবে চুপচাপ
যেন কিছু হয়নি
মিডিয়ার নিরবতা
প্রেতপুরী’ পাষানী!
দেশ যাক গোল্লায়
আরটিপি সাই সাই
তোষামুদি মোসাহেবী
লাইসেন্স টেকা চাই!
নীতি কথা যতসব
কেতাবেই লুকিয়ে
বাস্তবে ধামাধরা
কেউকেটা! চলিয়ে!!!
অন্যায়ে লজ্জ্বা
পায়না কেউ আর
এই যেন যোগ্যতা
উপরেতে উঠবার!!
শহীদেরা ভেবে মরে
কেন তবে দিনু প্রাণ
কোথা হারাল আজ
স্বাধীনতার মান??
পরাধীরতার কালে
ছিল যেই চেতনা
স্বাধীন সার্বভৌমে
কেন তার প্রেষণা!
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন