somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমা করো হে তোহাইত!

০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আভূমি সাষ্টাঙ্গে সিজদাবনত, তুমি
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে আমাদের ব্যার্থতা
মানবতার নামে প্রহসন,
শান্তি আর গণতন্ত্রের নামে কপটতা, দু'পায়ে দলে
কি পরম আবেগে ছুঁয়ে মাটির বিছানা
আক্ষেপহীন! ভয়হীন!! শংকাহীন!!!



আর কোন বুলেট তাড়া করবে না
আর কোন রাত আতংকে জেগে ছূটতে হবে না মাকে
বোনের আর্তচীৎকার আর শুনতে হবে না।
বাবার উষ্ণ বিশাল বুকে কতদিন উম পাইনা!

বড় ভাইটা টুপ করে জলে পড়ে গেলে
হতবুদ্ধ বাবা - স্তব্ধ আবেগহীন পাথর চোখ
পাটাতন ভেদ করে কখন যে গুলি মাথা ছেদ করে গেছে
শুধূ রক্তের দাগ টুকু লেগে আছে বুকে হাতে মাখামাখি---

সব চাওয়া পাওয়ার উর্ধে আজ-
আহা মায়ের চোখের জলেই যে নাফ নদী
কেউ তো বলেনি আমায়
আমাকে বাঁচাবে বলে কি আকুতি!
কত সেনার ধর্ষনেও নির্বিকার মা
আজ কেন এত ব্যাকুল... মায়ের মন কি সব বুঝতে পারে!

বারবার আঁচল দিয়ে ঢেকে রাখছেন্। মাথার উপর বৃষ্টির ছাট
এপারে গুলির ছাট, ওপারে ভিনদেশী বিধানের কাটাতার
ভাসছি জলে সকলে...পেটে ক্ষুধার আগুন
জ্বলতে জ্বলতে পিত্তি পোড়ায়
মায়ের স্তনে দুধও শুকিয়ে গেছে। প্রবোধ দিতেই মূখে পুরে রাখে
শুকনো জিভে চোঁ চোঁ প্রাণান্ত চেষ্টা! ভেজে না গলা!

হঠাৎ আলোর ঝলকানি...
তীব্র ঝাঁকিতে কেঁপে ওঠা... হঠাৎ দুফোটা গরম জল গালে
তারপর হালকা হতে হতে ঝুপ!
প্রাণপণ চীৎকার, ঝাপিয়ে পড়তে চায় মা..
বাবা আকড়ে ধরে..হঠাৎ নৌকার পাটাতনেই কাৎ হয়ে দু’জনেই!


মায়ের আঁচল হঠাৎ জল হয়ে গেল
আমাকে কি গভীর আদরে ঢেউয়ের তালে দুলিয়ে
তীরের নরোম মখমল মাটিতে শুইয়ে দিল
আমার নীচে চাপা পড়ে আছে কি এগুলো ? এত্তকিছু!!!
বিস্ময়ে খেলনার মতো নেড়ে চেড়ে দেখি

পতাকা পতপত করে উড়া
খেলনা জাতিসংঘ ভবন
নো’বেল শান্তি পুরস্কার,
মানবতার গালভরা সেমিনার,
কাটাতার, কলেমা খচিত পতাকা
মৃত ওআইসি সারি সারি শেখের চলমান দেহ
অং সং সুচি না হওয়া অশুচি

সব দু’পায়ে ঠেলে -
এগিয়ে যাই.....ঐতো হাসছে আয়লান
গেরুয়া বসনে কে? ওহ!
মহামতি বুদ্ধ অধোবদনে, চোখে জলের ধারা!!







উৎসর্গ: তোহাইত । ক্ষমা করো আমাদের।
ছেলেটির নাম তোহাইত।মংডুর বড় গওজবিল এলাকার জাফর আলম ও ছেনুয়ারার সন্তান। এই শিশুর সঙ্গে একই নৌকায় যাত্রী হয়েছিলেন টেকনাফে সোমবার সকালে উদ্ধার হওয়া রেহেনা বেগম। ছবি দেখানোর পর তিনি জানিয়েছেন, নিহত শিশুটির নাম তোহাইত। তার বয়স ১০ মাস। সে সম্পর্কে রেহেনার খালাত ভাই। যে স্থানটি দেখা যাচ্ছে তা মিয়ানমারের ওপারের চিত্র।

তথ্য সূত্র

ছবি কৃতজ্ঞতা: অন্তর্জাল


সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১২
১৫টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×