somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিদ্রোহী ভৃগু
আমি সেই দিন হব শান্ত....

মুক্তির পথ আর কতদূর????

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অঙ্গ বঙ্গ মগধের পথ বেয়ে
বিম্বিসারের আর অজাত শত্রুর আলোয় আলোকিত
নন্দের দিকে চেয়ে ভীত নজরে আলেকজান্ডার ফিরে যায়
অশোকে হাত ধরে মৌর্যের শৌর্য ছড়ায় ভুবন জুড়ে।

প্রথম স্বাধীন নৃপতি শশাঙ্কের সোনালী আলো
হারিয়ে যায় তিরোধানে-অত:পর শত বছরের
অন্ধকার মাৎসানায় আত্মকলহ, গৃহযুদ্ধ, গুপ্তহ্ত্যা,অত্যাচার
অত:পর পাল তুলে হাল ধরেছিল গোপাল;

শত বছরের ব্যবধানে ছিড়ে যায় সে পাল
অত্যাচার অনাচার আর প্রহর যাতনার
সিন্ধু থেকে বাংলা
পালা বদলের শত সহস্র ইতিহাস

বিন কাসিম থেকে বখতিয়ার খিলজি
শোষিতরা কালে কালে খুঁজেছে মুক্তির পথ
পালা বদলে শুধুই শাসক বদল
অধরা মুক্তি অধরাই চিরকাল...




বণিক, সুফি, সাধু
বাংলার আকাশে শরতের মেঘ
কখনো সূখ কখনো দু:খ
চির বুঘলকপুর বাংলা মাথা নত করেনি।

শায়েস্তা খাঁ, গিয়াস উদ্দিন আজম শাহ
সোনালী সময়ে ধনে ধানে সূখে-
বারবার ঈগলের নজরে বাংলা -ঈশা খাঁ বারো ভূইয়া
প্রতিরোধ ক্ষত বিক্ষত শত সংগ্রামের ইতিহাস।

পলাশীতে সিরাজের সাথে আবারো ডুবে
স্বাধীন সূর্য; অবিমৃষ্যকারী জগৎশেঠদের লোভের বলি
মীর জাফরের প্রতারণা আজও কুড়ে কুড়ে খায়
স্বাধীনতার আকাংখায় মাথা নত না করা বাংলা জাগে বারবার।

অত্যাচারী বৃটিশের শোষনে আবারও রক্ত ঝড়ে
তিতুমীরের বাঁশের কেল্লা অসম সাহসের প্রতীক
সিপাহী বিদ্রোহ, ক্ষুদিরাম, প্রীতিলতা, মাষ্টার দা সূর্যসেন
শত দেশপ্রেমিকের আত্মদানে ১৯০৭ বেয়ে আসে ১৯৪৭।

বাংলার আকাশে ওঠে মেঘে ঢাকা স্বাধীনতা সূর্য
পদে পদে নতুন খোলসে পুরানো পরাধীনতায়
ফুসে ওঠে আত্মা - ভাষার দাবীর পথ বেয়ে স্বায়ত্বশাসন
স্বাধীকার থেকে স্বাধীনতা- টগবগ করে ফোটে আকাঙ্খা

চির মুক্তি আকাঙ্খী আত্মা আবারো জেগে ওঠে
স্বর্ণালী একাত্তর! নক্ষত্র দিশায় শেখ মুজিব : ইতিহাসের নব লিখন
রক্তের নদী পেরিয়ে গঙ্গারিডই থেকে বাংলাদেশ...
সবুজের বুকে লাল পতাকা- পত পত !

বাইশ পরিবার থেকে বাইশ লক্ষ
রুপান্তরের নাম বদলে কাঁদে অসহায় মুক্তিপিয়াসী
শাসক পাল্টায় শুধু শোষন অবিরাম
ফিরে শশান্কোত্তর মাৎসানায় -রূপ ভিন্নতায়

শোষন জুলূম গুম খুন অত্যাচারের প্রতিবাদ
মৌলিক অনুভবেই জাগায় বারবার
শান্ত বাঙালীর প্রশান্ত মনে দ্রোহের আগুন
সেই কাংখিত মুক্তির আশায়...

আজো ফুটপাতে সেই সত্য
অন্নহীন বস্ত্রহীন, আশ্রয়হীন
মৌলিক মানবাধিকারহীন
ভিন্নমত আর মুক্তপথহীন
মুক্তির- মুক্তিযুদ্ধের চেতনা ভুুলুন্ঠিত হয়
মসনদের মোহমায়ায়-আসক্তি আর বিভ্রমে!

প্রকৃত বিজয়রে স্বাদ কবে হবে আমজনতার!!!!
মুক্তির পথ আর কতদূর????

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা



ছবি কৃতজ্ঞতা : অন্তর্জাল
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×