somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শূন্যতার আরাধনায় অপদার্থ হও

২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অসীম ডাকে -শূন্যতায় শূন্য হতে-

মন ছুটে যেতে চায়
হাসফাস করে দেহের বাঁধনে!
শূন্যতার আরাধনায় অপদার্থ হতে
নিরন্তর কান্নারা দীর্ঘশ্বাস হয়ে শূন্যতায় মিলায়!

পরম ডাকে পরমাত্মায়-পরমে মিশতে

আত্মা উড়তে গিয়ে
খাঁচায় ছিটকে পড়ে-রক্তাক্ত নিয়তির বাঁধনে
সময়ের বাধ্যবাধকতায়
মুক্তি-অজানা অপেক্ষায় ডানা ঝাপটায়।

সত্যের আহবান- প্রকাশ্য গোপন

প্রকাশে অপ্রকাশ্য দেয়াল
বুঝেও অবুঝ হৃদয় তড়পায় সন্ধানে
একই অনুভব সত্যে হোসাইন ভুলে ইয়াজিদ
ব্যবধান সূক্ষতায় সূক্ষতর পর্দায়-!

আনাল হক -মৃত্যুর পরোয়ানায়

কি অবলীলায় মনসুর হাল্লাজ
আপনারে আপনি চিনে বলে যায়-
ভীরু, মোহাচ্ছন্ন আর লুুলুপ -আত্মায়
জং ধরে! অসীম, পরম, সত্য; সসীমে-আড়ালে লুকায়।।



উৎসর্গ: প্রিয় ব্লগার শ্রদ্ধেয়- ডঃ এম এ আলী

[প্রিয় জুনাপু এবং সহব্লগারদের অনুরোধে সংযুক্ত:
বস্তুবাদী দেহবাঁধনে অবস্তু (অপদার্থ -যাহা পদার্থ নয় অর্থে) মনের দ্বন্ধ। অসীম, পরম, সত্য মনকে নিত্য
আহবান করে সত্য, সুন্দর আর শুচিতার পথে। কিন্তু বস্তুগত দেহ, বস্তু নির্ভর বলেই বারংবার ষড়রিপুর
বোধে মনকে আটকে রাখতে চায়। বস্তু, পদার্থ, দৃশ্যমানতা, অবয়ব তাকে পুলকিত করে। অথচ সূখ, অনুভব
প্রশান্তি, ব্যাথা, যন্ত্রনা সবই অবস্তু, অদৃশ্য।
যখন বস্তুনির্ভরতা কাটিয়ে মন বিজয়ী হয়- সত্য অনুধাবনে আসে- তখন মনসুর হাল্লাজের মতো নির্ভয়
হওয়া যায়। কিন্তু প্রচলিত জাগতিকতার বন্ধন আমাদের ভীরু, মোহাচ্ছন্ন করে রাখে- অসীম সত্য তখন
সসীমতার আড়ালে হারায়।]


সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪২
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×