আড়মোড়া ভাঙ্গে রাত
রাতের ঘোমটা ফেলে আসে সকাল
কি বিস্ময়কর বদলে যাওয়া!

একটা রিপুর মৃতদেহ পড়ে অদূরে-
কামনা বৃক্ষে সব সাদা ফুল!
অদ্ভুত সুঘ্রানে মাতোয়ারা.
মূখ ঢেকে বসে আছে ক্ষীনকায়া
লোভে’র হাত-পা সরু মৃতবৎ
শুভ সবুজেরা ঢেকে-দিচ্ছে কচিঘাসে!
ভোরের পাখিরা গাইছে কি মোহনীয় সুর
স্রষ্টার অপার মহিমা, বাক্য, বিনয়ে
অবোধ্য কথারা যেন বাঙময়-বিস্ময়!
ক্ষুৎ-পিপাসা এত পেরেশানী দিবানিশি-
আজ শীতনিদ্রায়-কোমায়, নিয়্যাতের দৃঢ়তায়;
পালকের মতো হালকা দেহ- মনবৎ উড়ে বেড়ায়।
আত্মার আকাশে খুশির বিদ্যুত
ক্ষনে ক্ষনে চমকায় তুরিয়ানন্দে
সকল রিপু, বাসনারা ঝরা পাতা হয়ে উড়ে যায়।
আগর লোবানের সু্ঘ্রাণে আকাশ পৃথ্বী
ঘরে ঘরে জাগ্রত আত্মার জয় - - -
সেহরী; সালাত শেষে ভাবনায় তলিয়ে যেতে-যেতে
জেগে ওঠে মন- আজ পহেলা রমজান।
খোশ আমদেদ মাহে রমজান।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



