আমি বাংলায় ডাকি প্রভু
খূঁজি বাংলায় অবতার
বাংলাতে বুঝি মায়ের দরদ
বাংলায় মুক্তি আমার।
বাংলা আমার প্রেম বিরহ
বাংলাতে সূখ উন্মুখ
বাংলাতেই হাসি-কান্না আমার
বাংলায় স্বর্গ সূখ।
বাংলায় করি প্রার্থনা
করি বাংলায় উপবাস,
বাংলায় করি তীর্থ ভ্রমণ
বাংলায় যোগাভ্যাস।
বাংলায় হই বাউল -
ত্যাগিয়া ভোগী জীবনবাদ
বাংলায় লভি উচ্চ মার্গ
স্বপ্ন বাংলায় শান্তিবাদ।
আপনি আচরি ধারন করি
চেতনায় মহা সত্য
পোষাকী বাহ্য মোহ ছুড়ে
বলি-জয় গুরু, তুমি নিত্য।

[ ধর্মীয় গোড়ামী থেকে মুক্তি পেতে চাই স্বকীয়তায় সত্যানুভব।
সত্যের গভীরে যেতে হলে চাই শব্দের গভীর উপলদ্ধি।
বাহ্য, চলমান গতানুগিতকতায় পোষাকী, আবৃত সত্যে যাদের মন তুষ্ট
তারা ছাড়া; তাদের বাইরে যারা সত্যেক অবগুন্ঠিত করতে চায় প্রকৃত রুপে-
তাদের জন্য ক্ষুদ্র চেষ্টা।
সালাত, সাওম, হজ্জ্ব, মোরাকাবা বিষয়গুলো সহ আল্লাহ, রাসূল সত্যানুভব
বাংলায় অনুধাবনের চেষ্টা। ]
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


