
শপথ সংযমী মনের
তোমার সংযমে তোমারই মুক্তি
সম্পদে, দেহে, আত্মায়
অনুভবের পরমঅনুতে সত্যালোকের স্ফুরণ!
শপথ উপবাসী আত্মার
তোমার বিরত থাকাই শক্তি
গড্ডালিকতার বিপরীতে
সংযমের বাঁধ, কি প্রচন্ড শক্তির আহরণ!
শপথ পিপাসিত রুহের
নফস বস্তুবাদী সতত:ভোগী
ঢালহীন তলোয়ারহীন
ইচ্ছে‘র লড়াই সু-তীব্র; বিজয়ে তৃপ্তির বর্ষন!
শপথ ক্ষুধার্ত দেহের
প্রকৃতি নিজেই স্বয়ম্ভু; সংহারন
সৃষ্টির নিত্যতায়
অটোফেজি বাহিরে ভিতরে নিত্যাবর্তন।
শপথ সময়ের
মানুষ অনুভব করলে সংযমের সত্য
সম্পদের ভাগার পৃথিবী-
আত্মার খুশবুতে মৌতাতে নাঈমে জান্নাতিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


