স্বৈরাচারী সরিসৃপ
গিলে খায় ভিন্নমত, মানবাধিকার
সংবিধান, ভোটাধিকার, সবকিছু - - -
উন্নয়নের মহাসড়কে দলান্ধদের উপচে পড়া ভীর
প্রকল্পের ভারে নূজ্ব্য শহর
রাতারাতি কোটিপতি তালিকার শীর্ষে দেশ!
শুভংকরের ফাঁকি -সাত পাঁচে চৌদ্দ !
দু আনা ফিরিয়ে দেবার কু মানসংকে
জিডিপির কাগুজে সনদ! শুন্য জনতার শুন্যথলে;
বিতারিত মায়ানমার জনগোষ্ঠি
তহবিল তসরুপের তুরুপের তাস
কমিশনের শতকরা হারে ডুবছে সার্বভৗমত্ব!!!
মধ্যরাতের ভোটে বন্দী ভাগ্য
বানরের হাতে অগ্নিদন্ড
লংকার অপেক্ষায় বাংলার ফিনিক্স চেতনা!!
পুড়ে ছাই হলে পরে, না’হয় জাগবে পুন:
আগে তো পুড়তে দাও!
আত্মঘাতি নিরবতায় স্ব-মেহনে বিরোধীদল!
'কত রবি জ্বলেরে, কেবা আখি মেলেরে'
চেতনায় সুশীল সমাজ
পশ্চাৎদেশ পোড়া গন্ধ ঢাকে ফরাসী চেতনা!
মহা বেকুব ভায়ার যেকি হয় কালে ভদ্রে
দেয় ছুটিয়ে শীতনিদ্রা!কি জ্বালা!
দাও দিকিনি দু’-ছিলিম- বুদ হই আমিও চেতনায়!
[মহা বেকুবের কথন পাঠোত্তর প্রতিমন্তব্য।
একটু এডিট করে সাজালাম। কিছু হলে আমার একারই হোক; তাই
নামোল্লেখ না করেই প্রিয় তাঁকেই উৎসর্গ করলাম।]
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



