somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতা তুমি

২৫ শে মার্চ, ২০২১ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্ম-জন্মান্তরের চক্রে অবিরাম লয় প্রলয়
শুধুই তোমার জন্য, হে স্বাধীনতা!
অবিনাশী চলমানতায় নিত্য সংগ্রাম
শুধুই তোমার জন্য, হে স্বাধীনতা!

অগনন ছায়াপথ বেয়ে, মিল্কিওয়ে
চুরাশি লক্ষ প্রহর খুঁজে চলেছি- স্বাধীনতা;
জঠর থেকে যাপিত জীবন- প্রতিটি ক্ষনে
চেতনায়, অনুভবে চাতকী তিয়াস স্বাধীনতা।



প্রেম, সাহিত্য, ধর্ম দর্শন
তোমারই আরাধনা, হে স্বাধীনতা;
স্বপ্ন কল্পনা ধ্যান সাধনা-
তোমারই সন্ধানে হে স্বাধীনতা।

কখনো তুমি জন্ম, কখনো মৃত্যু
কখনো যুদ্ধ কখনো শান্তি;
কখনো প্রিয়ার চোখে স্বপ্ন
কখনো অবসন্নতায় শ্রান্তি।

কখনো তুমি সময় কখনও সময়োত্তর সত্য
কখনো তুমি অবিরাম আশা জন্মান্তরে নিত্য;
কখনো তুমি বাহ্য ধ্বংস, নিত্য লয়-প্রলয়
কখনো তুমি সৃষ্টি নতুন, স্বপ্ন স্বপ্নময়।

স্বাধীনতা তুমি একাত্তর, লাল সবুজে ছাওয়া
স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর মুক্তির গান গাওয়া;
স্বাধীনতা তুমি আমজনতার অধিকারের আশা
স্বাধীনতা তুমি গণতন্ত্রের মুক্তি সংগ্রামে ঠাসা।

স্বাধীনতা তুমি লড়াই স্বাধীনতা তুমি স্বাধিকার
স্বাধীনতা তুমি আমার ভোটের নূন্য অধিকার;
স্বাধীনতা তুমি মুক্তির পায়রা বাক-স্বাধীনতার
স্বাধীনতা তুমি আজন্ম-সাধ স্ব-অধীনতার !


ছবি কৃতজ্ঞতা : বরগুনার আলো অনলাইন
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২১ রাত ৯:৩০
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×