বাংলা সাহিত্যের নক্ষত্রের বিদায় : কিছু শোকগাঁথা
২১ শে জুলাই, ২০১২ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাহিত্য তার সবচেয়ে বড় সম্পদটা হারাল গত বৃহস্পতিবার রাতে। হুমায়ুনের মৃত্যুতে মূলত একটা যুগ শেষ করল বাংলা সাহিত্য জগৎ। বাংলাদেশের সাহিত্যকে গত কয়েকদশক মাত্র একজনই কয়েক ধাপ উঁচুতে তুলে নিয়েছিলেন- তিনি হুমায়ুন আহমেদ। কলকাতা কেন্দ্রিক বাংলাসাহিত্যকে বিজ্ঞানমূখী করা, কল্পকাহিনী আর মিসির আলীর মতো বিশ্লেষণাত্মক লেখা বাংলাতে তার হাত ধরেই।মূলত: এই ক্ষেত্রগুলোতে তিনি বাংলাসাহিত্যে অদ্বিতীয় ছিলেন। যুব সমাজকে হিমু ক্রেজে আচ্ছন্ন করার মতো আর কি কিছু আছে বাংলা সাহিত্যে? অথবা যে সৃস্টিশীলতা ধরে মিসির আলীর সৃস্টি তার তুলনায় কি আছে বাংলায়? হুমায়ুনের নাটক বিপ্লবের কথা সবার জানা। কলকাতার মানুষ এন্টেনায় বুস্টার লাগাত বহুব্রীহি দেখার জন্য এটাও পুরান খবর। উপন্যাসিক সুনীল লিখেছেন হুমায়ুন শুধু এপার বাংলা নন ওপার বাংলায়ও সমান জনপ্রিয় ছিলেন, দেশ পত্রিকা টানা দশ বছর পুজা সংখ্যায় তার লেখা ছাপিয়েছে যেটা বাংলা সাহিত্যের যেকোন লেখকের জন্যই রেকর্ড।আমি ছোট বেলায় ভাবতাম হুমায়ুনের নোবেল পাওয়া সময়ের ব্যাপার। রাজনৈতিকভাবে বিতর্কিত নোবেল হয়তো তিনি পাননি তবু বাংলার মানুষের হৃদয় তার মত কেউ আর জয় করতে পারেনি।
বাংলাদেশের সাহিত্যকে টেনে নেয়া মানুষটা আজ নেই। বইমেলার ভীড়গুলো হয়ত হাল্কা হতে শুরু করবে সামনে বছর থেকেই। চলে গেছে নক্ষত্র তার আলো দিয়ে ভাসিয়ে বাংলার মানুষকে, চলে গেছে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সবচেয়ে বড় রত্নটি-বিদায় প্রিয় লেখক, বিদায় হুমায়ুন আহমেদ।
(গতকাল থেকেই ভাবছিলাম কিছু লিখি তাকে নিয়ে, আর কারও না শুধু নিজের জন্য, যে অসামান্য প্রভাব তিনি আমার উপর রেখেছেন তার জন্য, কিন্ত বারবার মন বিক্ষিপ্ত হয়ে গেছে, শব্দগুলো এলোমেলো হয়ে গেছে। তাকে নিয়ে আমার আগের লেখাটি বাংলা সাহিত্য ও হুমায়ুন আহমেদ................. )
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১২ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির...
...বাকিটুকু পড়ুনগতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন