somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুগল এডসেন্স এবং অনলাইন আয় নিয়ে সমস্যা থেকে অভিজ্ঞতাগুলো... [পর্ব-০২]

২১ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব পড়তে এখানে ক্লিক করুন ।
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
এই লেখাটি / পোস্টটি ব্লগার-
হাসান
ত্রিভুজ
মিলটন
ভাইকে
এবং যাদের সহায়তায় আমি অনলাইন আয় সম্পর্কে জেনেছি, জানছি- তাদের সবাইকে উৎসর্গ করা হলো।
_._._._._._._._._._._._._._._._._._._._._._._._._._._

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও কী জিনিস আমি তখনো জানি না। ব্যাপারটা জানলাম আলু ব্লগে এক ব্লগারের লেখা পড়ে। নতুন একটা বিষয় জানতে পেরে ভালো লাগলো। আমি এতোদিন ভাবতাম, বাংলাদেশের মানুষরাই তো আমার সাইট / ব্লগ দেখবে। তাছাড়া আমি আর মানুষ কোথায় পাবো?
অথচ হাসান ভাইয়ের এসইও'র উপর পোস্ট পড়ে সেই ধারণা আমার একেবারে ভেঙে গেলো। হাসান ভাইকে খুঁজতে খুঁজতে দেখলাম, তিনি সামুর অনেক পুরনো ব্লগার। আমি আবার সামু ব্লগের নিয়মিত ব্লগার হলাম। রাত জেগে জেগে ওনার নতুন পুরনো সব পোস্টগুলো পড়ে ফেললাম। কিছু বুঝলাম আর কিছু একেবারেই বুঝলাম না।
এক পোস্টে দেখলাম, ওনার ব্যক্তিগত বাংলা ব্লগ সাইট আছে। কারও কোনো প্রশ্ন থাকলে সেখানের যোগাযোগ অংশে ক্লিক করে নির্ধারিত ফরমে জানিয়ে দিলেই তিনি জবাব দেবেন।
একদিন একটা প্রশ্ন করলাম। কিন্তু আদৌ জবাব পাবো কি-না শিউর ছিলাম না।
তবে ওনার ব্যক্তিগত ব্লগে গিয়ে একটা লাভ হলো। দেখলাম ওখানে আরও সুন্দর করে তিনি গুগল এডসেন্স, হোস্টিং, ডোমেইন-উপর নানা ট্রিকস এন্ড টিপস, ওয়ার্ডপ্রেসসহ নানা বিষয়ে লিখে রেখেছেন। ওগুলো পড়লাম।
রাতে মেইল চেক করতে গিয়ে দেখি সত্যি সত্যি জিন্নাত উল হাসান ভাইয়ের কাছ থেকে একটা রিপ্লাই এসেছে। যেখানে তিনি লিখেছেন- তিনি এখন অফিসে, বাসায় পৌঁছেই জবাব দেবেন। এবং আনন্দের কথা হচ্ছে, ওটা অটোমেইল ছিলো না। আমি ওনার ব্যক্তিগত ব্লগের লেখাগুলো পড়ে মন্তব্য করি- মন্তব্য বলতে ঐ পোস্টে কোন ব্যাপারটা বুঝতে পারিনি, আরও কী ধরণের লেখা চাই এইসব ব্যাপারে... দেখলাম তিনি খুব সুন্দর করে এবং গুরুত্বের সাথে জবাব দেন।
আমি সামু ব্লগের পাশাপাশি ওনার ব্লগেও নিয়মিত হয়ে পড়লাম। ওনার বাংলা ব্লগ থেকে জানতে পারলাম, এসইও'র উপর উনার আরেকটা সাইট আছে।
খুঁজে খুঁজে আমি ওখানেও গেলাম। প্রথম কিছুই বুঝলাম না। প্রথম কয়েকদিন এম্নি এম্নি ওনার আইএসইও ফোরামে গিয়ে লগিন করে থাকতাম। হাসান ভাইয়ের বাংলা ব্লগে ওনাকে কয়েকবার বললাম, আইএসইও ফোরামের বিভিন্ন ফিচারগুলো নিয়ে বাংলায় একটা পোস্ট দেয়ার জন্য। তিনি দেবেন বলেও দেননি।
বাধ্য হয়ে আস্তে আস্তে আইএসইও ফোরামের ব্যাপারগুলো ধাতস্ত করার চেষ্টা করলাম। এখন মোটমুটি আমার কাছে ক্লিয়ার।
ঐ ফোরামে বিভিন্ন বিষয় এমন সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যে, আপনার খুব ভালো লাগে।
আইএসইফোরামে যেতে এখানে ক্লিক করুন ।

তাছাড়া ওনার বাংলা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সাইটে যেতে এখানে ক্লিক করুন ।

হাসান ভাইয়ের আইএসইও ফোরামে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চলতি মাসে সর্বোচ্চ পোস্টদাতা ও মন্তব্যকারীর জন্য রয়েছে একটি ডোমেইন পুরস্কার। ওনার ফোরামের টপ পোস্টারের তালিকায় চলতি মাসে এখন পর্যন্ত আমার নাম রয়েছে। টপ লিস্টারের নাম দেখতে এখানে ক্লিক করুন ।

কেউ যদি ডোমেইন জেতার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তাহলে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

যাই হোক, এখন এই পর্যন্তই থাক। পরের পর্বে গুগল এডসেন্স নিয়ে অভিজ্ঞতাগুলো লেখার চেষ্টা করবো... এই পর্বে এসে লেখার শিরোনামটি চেঞ্জ করে দিলাম...
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৫১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×