somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসেন ব্লগার বন্ধুগণ, একটা সাক্ষাতকার দিয়া যান...

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজেরে আমি হোমরা-চোমরা না হোক এলেবেলে তো আর ভাবতে পারি না! বয়স আর কতো হইলো? খুব বেশি কি? অথচ এই বয়সে কত কিছু কইরা ফালাইলাম। এই করলাম, সেই করলাম। কিন্তুক এই পর্যন্ত আমার একটা সাক্ষাতকার কেউ কোথাও ছাপানো তো দূরের কথা নিলোই না... :( । আসফোস! এই জাতি একজন উজ্জ্বল প্রতিভাকে মূল্যায়ণ করতে শিখলো না।
----------------------------
যাই হোক, ওরা না বুঝলে আর কী করা যায়? কিন্তু আমার প্রতিভায় আমি মুগ্ধ। তাই নিজের একটা সাক্ষাতকার নিজেই নিয়া নিলাম।
-----------------------------
প্রশ্নকর্তা পান্থ বিহোস : উজ্জ্বল প্রতিভা আপনার। আপনি অমুক কাজ করেছেন তমুক কাজ করেছেন। প্রথমেই এ নিয়ে আপনার অভিব্যক্তি জানতে চাই।
উত্তরদাতা পান্থ বিহোস : (মিটি মিটি হেসে) আসলে এ কিছু নয়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিছু একটা করা সত্যিই দুষ্কর। তবে আমি চেষ্টা করেছি করার। আমাকে অনেকে সহায়তা করেছে। সময় সুযোগ পেলে এ দেশের অনাথ শিশুদের নিয়ে বিশাল একটা কাজ করার ইচ্ছে আছে।

প্রপাবি: আপনার এই সাফল্যের পেছনে কে বা কারা কাজ করেছে?
উপাবি : এ ব্যাপারে প্রথমেই আমি আমার হবু বউকে ধন্যবাদ দিই। সে না থাকলে আমি এতো কিছু কিছুতেই করতে পারতাম্না। তার জ্বালায় অসহ্য হয়ে নিরালায় এই যেমন নদীর ধারে, বনে বাদাড়ে বসে থাকতে হতো। তখনি ভেবে ভেবে এসব আইডিয়া মাথায় আসতো। আর আমি করে ফেল্তাম।

প্রপাবি : আপনার ভবিষ্যত পরিকল্পনা জানলাম- অনাথ শিশুদের জন্য কিছু করা। আপনি যদি এক কোটি টাকা পান এ মুহূর্তে তাইলে কি করবেন?
উপাবি : (ইশারায় রেকর্ডার অফ করতে বললেন, রেকর্ডার অফ হলো) উত্তর দুইটা আছে। একটা লিখবেন- এক কোটি টাকা দিয়ে আমি একটা অনাথশ্রম করতে চাই। যেখানে পথকলিরা পড়ালেখা করবে, ঘুরবে আনন্দ করবে, বড় হবে।
আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে মনের কথা। এইটা লেখা যাবে না- এক কোটি টাকা পেলে প্রথমেই একটা ভালও ডেডিকেটেড সার্ভার দেখে একটা হোস্টিং প্যানেল কিনবো। এক বছরের জন্য মোটামটি ৩০/৩৫ লাখ চলে যাবে। একটা ল্যাপটপ কিনবো- ম্যাকবুক এয়ার, দুনিয়ার সবচেয়ে হালকা ল্যাপটপ। আর ৩০/৪০টা ডোমেইন কিনে ওয়েবসাইট বানানো শুরু করুম।

প্রপাবি : শুনছি আপনি বিয়ের চেষ্টা করছেন?
উপাবি : এটা সম্পূর্ণ স্ক্যান্ডাল। মোটেও না। আমি বিয়ে করবো? কভি নেহি। এ পর্যন্ত কোনো উর্বশী একটা গোলাপ দিলো না... :( আসফোস!!!

প্রপাবি : আপনার প্রিয় খাদ্য কি?
উপাবি: চালের রুটি আর খাশির মাংস।

প্রপাবি : আপনার প্রিয় পোশাক কি?
উপাবি: দূর! কী সব ফালতু প্রশ্ন করেন? অই মিয়া, সাক্ষাতকার যে লইতেছেন কয় টাকা দিবেন? যান ফুটেন, ঘুমানোর সময় হইছে....

--------------------------
প্রশ্নকর্তা পান্থ বিহোসের সভয়ে পলায়ন।
--------------------------
আর কে কে সাক্ষাতকার দিতে চান দিয়া যান... আমি ঘুইরা আসি...
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩৬
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×