কোন এক অদ্ভুত সকালে ঘুম ভাঙ্গার প্রতীক্ষা ।
কোন এক সুন্দর পূর্ণিমায় ভিজে যাবার প্রতীক্ষা ।
কোন এক অজানা শব্দে জেগে ওঠার প্রতীক্ষা ।
কোন এক সূর্যোদয়ে কেঁদে ওঠার প্রতীক্ষা ।
কোন এক গল্পে হারিয়ে যাওয়ার প্রতীক্ষা ।
কোন এক হাতে হাত রাখার প্রতীক্ষা ।
কোন এক দ্বন্দ্বে কেঁপে ওঠার প্রতীক্ষা ।
কোন এক কষ্টে পেট ফাটিয়ে হেসে ওঠার প্রতীক্ষা ।
কোন এক সূর্যাস্তের রঙ্গে বিস্মৃত হওয়ার প্রতীক্ষা ।
কোন এক যন্ত্রণায় জমে ওঠার প্রতীক্ষা ।
কোন এক শীতে উলংগ হয়ে ঠকঠক করে কাঁপার প্রতীক্ষা ।
কোন এক সমুদ্র চোখের জলে ছাপিয়ে দেবার প্রতীক্ষা ।
কোন এক বৈশাখী ঝড়ে উড়ে যাবার প্রতীক্ষা ।
কোন এক নিস্তব্ধতা খানখান করে দেবার প্রতীক্ষা ।
কোন এক রাতে ধর্ষিত হবার প্রতীক্ষা ।
কোন এক মৃত্যুতে বেঁচে থাকার প্রতীক্ষা ।
কোন এক মাঝিহীন নৌকোয় চড়ে ভেসে বেড়ানোর প্রতীক্ষা ।
কোন এক হৃদয়ে অবিনশ্বর থাকার প্রতীক্ষা ।
কোন এক কথায় নির্বাক হয়ে যাওয়ার প্রতীক্ষা ।
কোন এক চুম্বনে অস্থির হওয়ার প্রতীক্ষা ।
কোন এক কৌমার্য স্খলনের প্রতীক্ষা ।
কোন এক শুয়োরের মুখে থুথু ফেলার প্রতীক্ষা ।
কোন এক কুকুরীকে যৌনশুন্য করে দেবার প্রতীক্ষা ।
কোন এক বিষাক্ত ছোবলে নীল হয়ে যাবার প্রতীক্ষা ।
কোন এক সঙ্গমে নির্দয় হয়ে ওঠার প্রতীক্ষা ।
কোন এক কণ্ঠের গানে ব্যাকুল হওয়ার প্রতীক্ষা ।
কোন এক অস্ত্রে ছিন্নভিন্ন করে দেবার প্রতীক্ষা ।
কোন এক যুদ্ধে শহীদ হয়ে ওঠার প্রতীক্ষা ।
কোন এক মৌলভীর শেভ করা মুখ দেখার প্রতীক্ষা ।
কোন এক যুগের পতন দেখার প্রতীক্ষা ।
কোন এক খুনে নিস্তব্ধ হয়ে যাবার প্রতীক্ষা ।
কোন এক বুকের কষ্ট নিভিয়ে দেবার প্রতীক্ষা ।
কোন এক ভাষণে শিহরিত হবার প্রতীক্ষা ।
কোন এক ফাঁসিতে বিপ্লবের প্রতীক্ষা ।
কোন এক জান্তার ভীতসর্বস্ব পলায়ন দেখার প্রতীক্ষা ।
কোন এক ঈর্ষায় জর্জরিত হবার প্রতীক্ষা ।
কোন এক বাইরে ভিতর দেখার প্রতীক্ষা ।
কোন এক প্রতীক্ষায় প্রতীক্ষা না করার প্রতীক্ষা ।
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।