somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাবার জলের যোগান দিচ্ছে বিলবোর্ড!

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পেরুর রাজধানী লিমার দক্ষিণে অবস্থান বুজামা গ্রামটির। মরুভূমির মতোই রুক্ষ গ্রামটির আবহাওয়া। এমন প্রতিকূল আবহাওয়ার গ্রামটির স্থানীয় বাসিন্দাদের বিশুদ্ধ খাবার জলের যোগান দিচ্ছে এক বাণিজ্যিক বিলবোর্ড। বিবিসি জানিয়েছে, লিমার ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ইউটিইসি) এবং বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান মায়ো পেরু গ্রাফটএফসিবি মিলে বানিয়েছে এই বিলবোর্ডটি
সুত্রঃ বি ডি নিউজ২৪.কম


বুজামা গ্রামটির বাসিন্দাদের বাস করতে হয় অসম্ভব রুক্ষ আবহাওয়ার মধ্যে। বিশুদ্ধ খাবার পানি পানের সুযোগ পান না গ্রামটির অনেক বাসিন্দাই। ওই সমস্যার সমাধান করেছে বিলবোর্ডটি। গড়ে প্রতিদিন ৯৬ লিটার হারে এখন পর্যন্ত নয় হাজার লিটার খাবার পানির যোগান দিয়েছে বিলবোর্ডটি।

রুক্ষ আবহাওয়া এবং বৃষ্টির পরিমাণ অনেক কম হলেও সামুদ্রিক বাতাসের প্রভাবে কখনো কখনো বাতাসে আদ্রতার পরিমাণ পৌঁছে যায় শতকরা ৯৮ শতাংশে। বিলবোর্ড প্যানেলটি বাতাসের জলীয় বাষ্পকে আটকে ফেলে ফিল্টারের মাধ্যমে খাবার পানিতে পরিণত করে বলে জানিয়েছেন ইউটিইসি মুখপাত্র জেসিকা রুয়াস।

ফিল্টার এবং কনডেনসারসহ বিলবোর্ড প্যানেলটিতে আছে পাঁচটি ডিভাইস, যা জলীয় বাষ্পকে বিশুদ্ধ পানিতে পরিণত করে জমা করে একটি ট্যাংকে। আর ট্যাংক বেরিয়ে আসা পাইপের সঙ্গে সংযুক্ত ট্যাপ থেকেই সংগ্রহ করা যায় খাবার পানি।

পুরো বিলবোর্ডটি বানাতে খরচ হয়েছে ১,২০০ ডলার। এ পদ্ধতি ব্যাপক হারে ব্যবহার করে দেশটির বিভিন্ন অঞ্চলে সুপেয় জলের অভাবে মেটানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন রুয়াস।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×