গ্রামের তরুণ-তরুণীরা সেজেছেন। ভিন্নরূপে সাজিয়েছেন বর-কনেকে। নবদম্পতিকে বরণ করতে ফুল দিয়ে সাজানো হয়েছে হলুদের ডালা। এরপর নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করে দেয়া হলো বিয়ে। এমনই ঘটা করে এক ব্যাঙ দম্পতির বিয়ে অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জের বাজিতপুরের হাওরাঞ্চলে। ওই অঞ্চলের প্রায় ৯৫ শতাংশ অধিবাসীর দৃঢ় বিশ্বাস চৈত্রের খর তাপে ব্যাঙের বিয়ে না হলে বৃষ্টি হবে না। তাই তো গ্রামেরপাড়া মহল্লার ছোট্ট ছেলে মেয়েরা চালায় বরুণ ফুল ডালায় সাজিয়ে ব্যাঙ এবং ব্যাঙিকে বসিয়ে কাঁদায় লুটো ফুটো খেয়ে সংগ্রহ করছে ছাল, ডাল, টাকা । ওসব দিয়ে শিরনি তৈরি করে বৃষ্টির জন্য পালন করবে মানত। আঞ্চলিক ভাষায় গেয়ে থাকেন নানা রংগের গীত । যেমন বড় বাড়ির বউ বড় আশা করি, একশের দুই শের চাল না দিলে কিশের আশা করি, নবী শূন্যের শীতল মেঘও হইলো না-আল্লা মেঘ দে পানি দে ছায়া দেরে তুই আল্লা মেঘ দে- হউরি (শাশুড়ি) কয় দেম দেম বউ যে বোলে না,-কইত্যে আনছে বান্দইরে বউ চাল তো দিল না,-ঠাট্টা করা যায় এমন জনের নাম বলে হমুকের মার নাকে খালি মেঘ পড়বে ভারী ভারী,-ইত্যাদি। ওই অঞ্চলে বর্তমানে চলছে ইরি-বোরো ফসলের মওসুম । মাঠের পর মাঠ নীল-সবুজের কোলাহল। তীব্র খরতাপে পুড়ে যাচ্ছে ক্ষেতের ফসল। চলছে বিভিন্নভাবে প্রার্থনা।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।