somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা-না.গঞ্জ রুটে চালু হল ডিইএমইউ ট্রেন

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশনে নতুন এই ট্রেন সেবার উদ্বোধন করে অভিযোগ করেন, বিরোধীদল হরতালের নামে রেলপথে নাশকতা চালাচ্ছে।

কুমিল্লায় বড় ধরণের দূর্ঘটনা ঘটানোর জন্য রেল লাইনের ফিশপ্লেট খুলে রাখলেও চালকের সর্তকতায় রক্ষা পাওয়া গেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এক হাজার লোককে হত্যার জন্য ফিশপ্লেট খুলে ফেলা হয়েছিল।”

রেলওযের যে সব সদস্যের জন্য এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে- তাদেরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

দেশের বিভিন্ন স্থানে রেল লাইনে আগুন এবং নাশকতা সৃষ্টির জন্য ফিশপ্লেট খুলে রাখার মতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারী এবং রেল লাইনের দুই পাশের জনগণকে সজাগ থাকার আহবান জানিয়ে হাসিনা বলেন, “আমরা তো করে দিচ্ছি। জনগণকে এই সম্পদ রক্ষা করার দায়িত্ব নিতে হবে। পাহারাদারের দায়িত্ব নিতে হবে।”

প্রধানমন্ত্রী বিরোধীদলের রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে বলেন, “এদের আন্দোলন মানেই মানুষ হত্যা। এরা পাকিস্তানিদের মতো মানুষ হত্যা করছে।”

“ইট দিয়ে মাথা থেতলে মানুষ হত্যা করছে। কী জঘন্য তাদের মনোবৃত্তি”, যোগ করেন প্রধানমন্ত্রী।

বিরোধীদলের হরতালের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “হরতাল ডাকছেন। এটা আপনাদের অধিকার। কিন্তু যারা দিন আনে দিন খায়- তাদের কী সুবিধা হচ্ছে? উৎপাদিত পণ্য তো বাজারজাত হচ্ছে না।”

“এরা হরতাল ডেকে এয়ারকন্ডিশন ঘরে মুরগির ঠাং চিবান আর সিনেমা দেখেন”, বলেন প্রধানমন্ত্রী।

যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্য বিরোধীদলের বিরুদ্ধে হরতালসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালনোর অভিযোগ এনে শেখ হাসিনা বলেন, “আমরা তো যুদ্ধাপরাধীদের ধরে ধরে গুলি করছি না। তাদের বিচার হচ্ছে।”

দুটি ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এ ট্রেনসেবা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বলা হয়, এই ট্রেন চালুর ফলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের যাত্রীদের আসা-যাওয়া সহজতর, দ্রুততর ও আরামদায়ক হবে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, প্রায় ৪২৭ কোটি টাকা ব্যয়ে ২০ টি ডিইএমইউ ট্রেন চীন থেকে আমদানি করা হচ্ছে। আগামী জুন মাসের মধ্যে সবগুলো ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট দেশে আসবে। এই প্রকল্পের জন্য সরকারের ব্যয় হবে ৬৫৫ কোটি টাকা।

ধাপে ধাপে চট্টগ্রাম, জয়দেবপুর, লাকসাম, কুমিল্লা, আখাউড়া, সিলেট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাটে মিটারগেজ রেলপথে নতুন এই ট্রেন চালু করা হবে।

ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিটের প্রত্যেকটিতে দুই পাশে দুটি ইঞ্জিনসহ তিনটি বগি থাকে।

শেখ হাসিনা বলেন, “ট্রেন সার্ভিস বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী যোগাযোগ ব্যবস্থা। ব্রিটিশ আমল থেকেই দেশজুড়ে ট্রেন নেটওয়ার্ক গড়ে উঠেছে। মানুষ ট্রেনে কম খরচে ও নিরাপদে বিভিন্ন গন্তব্যে আসা-যাওয়া করতে পারে।”

শেখ হাসিনা বলেন, “আমরা চাই সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ, উন্নত এবং যোগাযোগ সহজ করা। আমরা ধনীকে ধনী বানাতে ক্ষমতায় আসি নাই।”

“রেল ও নৌপথ সবচেয়ে অবহেলিত ছিলে। কিন্তু, সবচেয়ে কম খরচে মানুষ যাতায়াত করতে পারে রেল ও নৌপথে। কিন্তু, দুঃখজনক হলো, এই খাতে বাজেটে সবচেয়ে কম বরাদ্দ দেওয়া হতো”, যোগ করেন হাসিনা।

রেলওয়ের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলোর কথা প্রধানমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেলমন্ত্রী মুজিবুল হক, স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদ এবং রেলের মহাপরিচালক আবু তাহের।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×