somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সারা দেশে হরতাল প্রত্যাহার

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বুধবার বিকাল সাড়ে ৩টায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে এই ঘোষণা দেন।

এর আগে দুপুর আড়াইটায় এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সাভারে ভবন ধসের ঘটনায় ঢাকা জেলা ও মহানগরে প্রত্যাহারের ঘোষণা দেন।

আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো ও দ্রুত উদ্ধার অভিযান সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিএনপি নেতারা জানান।

সকাল সাড়ে ৮টার দিকে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে। এতে বহু মানুষ হতাহত হয়। এখনো সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস, পুলিশ-র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ে এমকে আনোয়ার বলেন, সকালে এই দুর্ঘটনার কথা জানার পরপরই সাভার থানা ও পৌর এলাকায় হরতাল শিথিল করার সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া দলের চেয়ারপারসন খালেদা জিয়া সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান অংশ নেয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন।

সর্বাত্মক চেষ্টা চালিয়ে উদ্ধার অভিযান জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তদন্ত দাবি

বহুতল এই ভবন ধসের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে বিএনপি।

দলটির নেতা এমকে আনোয়ার বলেন, “সাভার পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ধসে পড়া রানা প্লাজার মালিক।”

যুবলীগের এই নেতা ‘অবৈধ’ প্রভাব খাটিয়ে অনুমতির তোয়াক্কা না করে সরকারি জায়গায় বহুতল এই ভবন তৈরি করেন বলে অভিযোগ করেন তিনি।

অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান এম কে আনোয়ার। একই সঙ্গে হতাহতদের ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানান তিনি।

হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বিলম্বের কারণ জানতে চাইলে এমকে আনোয়ার বলেন, “সকালে সাভারের হরতাল শিথিল করার পর আমরা অবস্থার ভয়াবহতা জেনে জোট নেতাদের সঙ্গে আলাপ করছি। আলাপে যতটুকু সময় গেছে, তারপরই আমরা এই সিদ্ধান্ত জানিয়েছি।”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×