somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিক্ষুব্ধ জনতা
জনতার পক্ষে থাকুন,জনতার পক্ষে লিখুন,জনতার পাশে থাকুন।কারণ জনতা আজ বিক্ষুব্ধ।nগণতান্ত্রিক রাষ্টে জনগণই সকল ক্ষমতার উৎস।n

অন্যরকম সুন্দরের গল্প।

৩০ শে জুলাই, ২০১৬ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুইটা কি একটা বাক্য শুনেই কথা বলার ধরণটা আলাদা মনে হলো আমার।আর সেই আলাদা 'মনে হওয়া' থেকেই পেছন ঘুরে এক পলক তাকিয়ে দেখা।

তারা দুজন ছিলো।সেই দুজনের মধ্যে একজন অটো রিক্সার পেছনে উঠে বসলো।আর অন্যজন তাকে বিদায় জানিয়ে রাস্তার পাশে অবস্থিত বাসার গেটে ঢুকে গেলো।আমিও সামনে তাকিয়ে ড্রাইভারের পাশে আগের মত বসে রইলাম।

পেছনে আগে থেকেই যিনি বসে ছিলেন,তিনি মনে হয় নতুন যাত্রীর পূর্বপরিচিতা কিংবা বান্ধবী।কথা শুনে এ ধারণা হওয়ার সাথে সাথে এটাও নিশ্চিত হলাম যে অন্যদের স্বাভাবিক কথা বলার ধরণ বা উচ্চারণের সাথে এই নতুন যাত্রীর কথা বলার ধরণের অনেকটা অমিল রয়েছে।
শুনতে কেমন যেন অন্যরকম লাগে।চেহারা দেখে যতটা না তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে,তারচেয়ে বেশী ইচ্ছে করছে তার মুখের উচ্চারণ বা কথা বলার ধরণ শুনে।

মনিচত্বর নেমেই সে পেছনে হাটা শুরু করেছে!ড্রাইভার অবাক হয়ে তাকিয়ে আছে,কারণ ভাড়াটা সে তখনো পায় নি!একসাথে বসে থাকা তার পূর্বপরিচিতা দ্রুত ডাক দিয়ে সে কথা মনে করিয়ে দিতেই সে কি হাসি!
লজ্জায় লাল হয়ে বারবার 'সরি' শব্দটা উচ্চারণ করছিলো সে।অবশেষে ভাড়ার টাকা মিটিয়ে চলে গেলো।

আমিও এক অদ্ভুত আবেশ থেকে কিছুটা মুক্তি পেলাম তখনই একজনকে ফোন দেওয়ার কথা মনে হতেই।

পাশাপাশি বসে থাকা তাদের দুজনের মধ্যে চলা কথপোকথন অনিচ্ছা স্বত্বেও কিছুটা আমার কানে চলে আসছিলো।যদি পূর্ণ মনযোগ দিয়ে প্রথম থেকেই সেদিকে কানের আড়ি পেতে রাখতাম তাহলে হয়ত 'অদ্ভুত উচ্চারণ' করে কথা বলা মেয়েটির ফেসবুক আইডি নামটা শুনতে পেতাম। হয়ত তার ফেসবুক আইডি নামের শেষাংশে 'রিমঝিম' শব্দটা রয়েছে,প্রথমাংশ আমার অ-মনযোগিতার কারণেই মিস হয়েছে!

আফসোস এটাই যে,
এই মেয়েটির ফেসবুক আইডিটা পেলেও হয়ত এটার মাধ্যমে তার সেই 'বান্ধবীর' খোঁজটা নিতে পারতাম।যে 'বান্ধবী' তাকে অটোতে উঠিয়ে দিতে এসেছিলো।
সে অসম্ভব রকমের সুন্দর নয় কিন্তু অনেকটা 'অন্যরকম' সুন্দর!
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৬ রাত ২:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×