প্রিয়জন যবে কাছে নাহি থাকে বুঝিগো বেদনা
ওগো মন পাখি তড়পীত আখি সুধাই গো কেদনা
ডাইরীটা মেলে বৃথা মোম জ্বেলে স্থাণু বসে থাকি
বাতায়ন পথে জানালার কাঁচে ধূ ধূ ছবি আঁকি।
ওহে অভিমানি অত কী আর জানি আসবে না ফিরি’
স্মৃতিকথা মোরে তাড়া করে ফেরে ধুকে ধুকে মরি।
ভেবে তব কথা জাগে মনে ব্যথা কাঁদি গো নিরবে
তুমি বিনা জীবন বাঁচা নয় মরণ বলিব সরবে।
কী আর হবে শুধু কেঁদে কেঁদে ভেসে নোনা জলে
ব্যথিত হিয়া পীড়িত কায়া পুড়ে প্রেমানলে।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




