somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবচেয়ে গভীর ভালোবাসা একমুখী হয়, দ্বিমুখী নয়।

ভালোবাসা দেওয়ার জিনিস, নেওয়ার জিনিস নয়। আপনি যদি ভালোবাসা দেওয়ার চেয়ে ভালোবাসা পাওয়াতে বেশি সুখ পান, তাহলে আপনি এখনো ভালোবাসার গভীরে যেতে পারেননি। গভীর ভালোবেসে যে সুখ পাওয়া যায় তার সাথে প্রায় অন্য কোনো সুখের তুলনা চলেনা!

ভালোবাসার সাথে প্রত্যাশার (expectation) কোনো সম্পর্ক নাই। সত্যিকারের ভালোবাসা শুধু ভালোবাসার মানুষটিকে সুখী করতে চায়, তার থেকে কোনো প্রতিদান আশা করে না। প্রত্যাশার চাপ আস্তে আস্তে ভালোবাসাকে মেরে ফেলে। আপনার ভালোবাসার মানুষটি আপনার প্রত্যাশা পূরণের মেশিন নয়।

সত্যিকারের ভালোবাসা মানুষকে মুক্ত করে, বেঁধে ফেলে না। ভালোবাসা আফিমের মতো, লোহার শিকল নয়। আপনার ভালোবাসার মানুষ খুব সম্ভবত আপনার কাছে ফিরে আসবে যদি আপনি তাকে মুক্ত করে দেন। লোহার শিকল দিয়ে ভালোবাসার মানুষকে আটকে রাখার চেষ্টা করলে পাখি খাঁচা ভেঙ্গে উড়ে যাওয়ার চেষ্টা করবে। শেকল পরানোর চেয়ে পাখিকে ভালোবাসার আফিম খাওয়ান বরং।

প্রেম হচ্ছে আকর্ষণ (শারীরিক এবং মানসিক) + ভালোবাসা + প্রত্যাশা। প্রেমের প্রথম দিকে এই তিনটির সবগুলোই মোটামুটি সমান পরিমাণে থাকে। ভঙ্গুর প্রেমে প্রত্যাশার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে, আকর্ষণ এবং ভালোবাসা আস্তে আস্তে কমতে থাকে। শ্বাশ্বত প্রেমে প্রত্যাশা প্রায় থাকেইনা, কিন্তু থাকে তীব্র ভালোবাসা; যদিও আকর্ষণ ধরে রাখাটা যেকোনো প্রেমেই কঠিন একটা কাজ। যেকোনো কিছুতে সময়ের সাথে সাথে আকুর্ষণ কমে যাওয়াটা খুব সম্ভবত মানুষের ডিএনএতে লেখা আছে। এ ব্যাপারে আমাদের খুব বেশি কিছু করার নাই।

বিয়ে হচ্ছে প্রেম + দায়িত্ব। স্বামী হিসেবে দায়িত্ব, স্ত্রী হিসেবে দায়িত্ব, জামাই হিসেবে দায়িত্ব, ঘরের বউ হিসেবে দায়িত্ব। সর্বোপরি পরিবার নামক প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখার দায়িত্ব। যে সম্পর্কে স্বামী-স্ত্রীর পরস্পরের কাছ থেকে প্রত্যাশা সর্বনিম্ন সে সম্পর্ক সাধারণত বেশিদিন টিকে। ভঙ্গুর বৈবাহিক সম্পর্কে মানুষের আকর্ষণ এবং ভালোবাসা শূন্যের কোঠায় নেমে আসে, আর প্রত্যাশা আর দায়িত্ব আকশের কাছাকাছি চলে যায়। শ্বাশ্বত বৈবাহিক সম্পর্ক শ্বাশ্বত প্রেমের মতোই মূলত ভালোবাসা নির্ভর - প্রত্যাশা করার আগেই ভালোবাসা থেকে একে অপরকে সুখী করে ফেলে।

নিজে অসুখী হয়ে অন্যকে ভালোবেসে সুখী করা যায়না। কেউ আপনার জীবনে সুখ এনে দেবে ভেবে কারো সাথে প্রেমে জড়াবেন না। বরং আপনি কারো জীবনে সুখ এনে দেবেন ভেবে প্রেম করুন।

যেকোনো মানুষকে, যেকেনো বস্তুকে, এমনকি যেকোনো পশুকেও ভালোবাসা যায়। ভালোবাসলে যদি সুখ না পাওয়া যায় তাহলে সে ভালোবাসা গভীর ভালোবাসা না। দেশের কথা ভেবে যদি বুকের ভেতর সুখ-আবেগের মোচড় না উঠে তাহলে দেশকে আপনার আরো ভালোবাসতে হবে।

ভালোবাসা, প্রেম, আর অবসেশন - তিনটা ভিন্ন জিনিস। অবসেশন হচ্ছে কাউকে বা কোনো কিছুকে পাওয়ার জন্যে অযৌক্তিক রকম মরিয়া হয়ে উঠা। অবসেশনকে গভীর প্রেম বলে ভুল হতে পারে। অবসেশন মূলত ভালোবাসার মানুষের মাধ্যমে নিজেকে সুখী করার একটা চেষ্টা।

ভালোবাসার সাথে যৌনতার সরাসরি কোনো সম্পর্ক নাই। সেক্সের জন্যে ভালোবাসার চেয়ে আকর্ষণের বেশি দরকার। তবে আকর্ষণের সাথে ভালোবাসা যোগ হলে সেটা হয় সর্বোৎকৃষ্ট সেক্স। আকর্ষন ছাড়া শুধু ভালোবাসা দিয়ে যৌন জীবনে খুব বেশি সুখী হওয়া যায়না।


পুনশ্চঃ উপরের কথাগুলো নিতান্তই আমার ব্যক্তিগত ভাবনা। এই ভাবনাগুলোর কোনোটি বা সবগুলো অন্য কারো ভাবনার সাথে পুরোপুরি মিলে যাবে এটা আমি আশা করি না। আর সময়ের সাথে সাথে আমার নিজের ভাবনারও পরিবর্তন হতে পারে!
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু আমাকে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১১ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:২২


প্রণয়ের হাওয়া
রোদ পোড়া ছোলনা
এই যে আমাকে
পোড়া ইটভাটা ছাই
করে শুধু আমাকে।

রঙধনু আকাশে
বৃষ্টি ভিজা বাতাসে
কখনো বুঝে ওঠা হয়নি
যে তোমাকে
স্মৃতির কষ্ট চাপা গন্ধ পাই
এই আমাকে;

একাকী আধারে
জানতেও চাবে না
প্রণয় পোড়া দায় কে
উত্তর পাড়ায় শৈশব... ...বাকিটুকু পড়ুন

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডঃ ভাল চিন্তা ও ছোট সুরক্ষা, অভিনন্দন।

লিখেছেন সাহাদাত উদরাজী, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১২:৫৫

(মাসে ২৫০০টাকা নেহাত কম কিছু না, ১০কেজি চাল, ৫কেজি আটা, তেল, পেয়াজ, আলু, লবন, চিনি সহ অনেক কিছু কেনা যায়, বিশেষ করে হিসাব করে কিনলে এই টাকার গ্রোসারী দিয়ে একজন... ...বাকিটুকু পড়ুন

বিনামূল্যে সামুর মত একটা কমিউনিটি ব্লগ তৈরি করে ফেললাম ;)

লিখেছেন অপু তানভীর, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১:১৬

কথায় আছে বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খেয়ে ফেলে আর আমি কেন ফ্রিতে একটা কাস্টম ব্লগ নিবো না বলেন!!
যদিও একেবারে পুরোপুরি কাস্টম ডোমেইন না, তবে প্রায় কাস্টম ডোমেইনের মতই। গত মাসে... ...বাকিটুকু পড়ুন

কালপুরুষদা, সবসময় আপনাকে মিস করব

লিখেছেন হুমায়রা হারুন, ১২ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫১


যাবার যখন সময় হয় সবাইকে যেতে হয়। গতকাল রাতে শুনলাম কালপুরুষ দা চলে গেছেন। মানে বাংলাদেশ সময় ৯ই মার্চ ২০২৬ রাতে। একেক জন মানুষ আসেন পৃথিবীতে, তাদের কাজ... ...বাকিটুকু পড়ুন

×