somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=== ✪ নিজের প্রতি আকৃষ্ট করা ✪ ===

২৫ শে জুলাই, ২০২১ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাধারণত দেখা যায় মানুষের আনন্দ-বেদনার কারণগুলো এক ও সম্পদ বৃদ্ধি পেলে চাকরি বা পেশায় উন্নতি হলে সব মানুষই খুশি হয়। রোগব্যাধি থেকে আরোগ্য লাভ হলে, দুনিয়ার চাকচিক্য লাভ হলে এ উদ্দেশ্য পূরণ হলেও সবাই খুশি হয় ।
পক্ষান্তরে অভাব ও দারিদ্র্যা দেখা দিলে, অসুস্থতা ও লাঞ্ছনার মুখোমুখি হলে বালা-মসিবতে নিপতিত হলে সবাই ব্যথা ও বেদনা অনুভব করে। আসুন, আমরা এমন পন্থা খুঁজে বের করি, যার মাধ্যমে আমাদের আনন্দকে স্থায়ী করতে পারি এবং দুঃখ জয় করে সুখী হতে পারি।
হাঁ, দুনিয়ার নিয়মই এই যে, মানুষ সুখ ও দুঃখের ঊর্মিমালায় আন্দোলিযত হতে থাকে। এক্ষেত্রে আমারও কোন দ্বিমত নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আমরা অনেক সময় বিপদ ও বালা-মসিবতকে যুক্তির চেয়ে বেশি গুরুত্ব দিই। ফলে সামান্য ব্যাপারে আমরা কয়েকদিন পর্যন্ত পেরেশান থাকি এবং জীবনের মূল্যবান সময় সেই বেদনার মধ্যে ধ্বংস করতে থাকি। অথচ ই পেরেশানিকে আমরা কয়েক মুহূর্তের মধ্যে সীমিত করতে পারি ।

কেন এমন হয়?
আমি জানি দুঃখ ও বেদনা হৃদয়ের উপর সরাসরি হামলে পড়ে এবং অনুমতি ছাড়াই সেখানে প্রবেশ করে। তবে যেখানে দুঃখবেদনার জন্য একটি দরজ খোলা, সেখানে তা বন্ধ করার জন্য রয়েছে হাজারো উপায় । এই গ্রন্থে আমরা এই উপায়গুলোই জানতে চেষ্টা করব। মনের দরজা বন্ধ করে দুশ্চিন্তা কীভাবে তাড়াতে হয়, সেটাই আমরা এই গ্রন্থে জানব ।
আসুন অন্য একটি কথা বলি, কত জনপ্রিয় মানুষকে দেখি যাদের সাক্ষাৎ পেয়ে অন্যরা খুশি হয়। তাদের সংসর্গ গ্রহণ করে। আপনি কি কখনও চিন্তা করেছেন যে, আপনিও হতে পারেন তাদের একজন? আপনি কেন অন্যদের কৃতিত্ব দেখে অসম্ভব খুশি, তাজ্জব ও বিস্মিত হন?

আপনি কেন চেষ্টা করেন না এমন একজন হতে, যাকে দেখে অন্যরা তাজ্জব বনে যায়? কীভাবে অন্যকে মুগ্ধ করা যায়, সেটাই আমরা শিখব। কেন, আপনার চাচাতো ভাই যখন কোন আসরে কথা বলে তখন মানুষজন নীরব হয়ে যায় এবং মনোযোগ দিয়ে শোনে? কেন সে তাদেরকে আবিষ্ট করে ফেলে? লোকজন তার কথা বলার ঢং দেখে আশ্চর্য হয়ে যায়।
আর আপনি যখন কথা বলেন তখন তারা আপনাকে ফেলে চলে যায় এবং তাদের মাঝে হট্টগোল ও গল্পগুজব শুরু হয়ে যায়। কেন এরকম হয়? অথচ আপনার জানাশোনা অনেক বেশি। আপনার সনদ উচ্চ এবং আপনার পদ উন্নত। তা হলে কেন সে মানুষকে আকৃষ্ট করতে সক্ষম হল আর আপনি ব্যর্থ হলেন?

দেখুন, দু'জন বাবা। একজনকে তার সন্তানাদি ভীষণ ভালোবাসে ।
তিনি ঘরে এলে তারা তাকে জড়িয়ে ধরে ঘরে আনন্দের বন্য বয়ে যায়। আরেকজন সবসময় সন্তানদের সঙ্গ পেতে চেষ্টা করেন, অথচ সস্তানরা বিভিন্ন অজুহাতে দূরে সরে যায়। এমনটা কেন? তারা দুজনই তো বাবা। তারপরও এমন কেন?
আমরা শিখব জীবনকে সার্থক করার উপায়, মানুষকে আকৃষ্ট করার পন্থা, তাদেরকে প্রভাবিত করার নিয়ম, মানুষের ভুলত্রুটি সহ্য করার তরীকা। আমরা শিখব, দূর্ব্যবহারকারীদের সাথে চলার নিয়ম-কানুন। এই অভিযানে আপনাকে স্বাগতম ।

== নীতিকথা ==
মানুষ যা ভালোবাসে, সেটা আবিষ্কার করা সাফল্য নয়:
মানুষের ভালোবাসা অর্জন করা যায় যে দক্ষতাগুলো থাকলে, সেগুলো সৃষ্টি করাই প্রকৃত সাফল্য নিজের মধ্যে সেগুলো সৃষ্টি করাই প্রকৃত সাফল্য।

☞ মূল লেখাঃ ড. মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আরিফী।


সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২১ রাত ৯:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×